বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের অ্যাডভোকেট নুরুল হুদা আর নেই

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৭৭৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবি নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গুজাখাইড় গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল হুদা আর নেই। গতকাল মঙ্গলবার বিকেল ২টা ৪৫ মিনিটের সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না……রাজিউন)। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার রাত ৯টায় গুজাখাইড় গ্রামের ঈদগাঁহ মাঠে জানাযার নামায শেষে তাকে দাফন করা হয়। তার মুত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী, সাবেক পৌর কাউন্সিলর আলহাজ্ব রহুল আমীন রফু, বিএনপির নেতা ছালিক মিয়া চৌধুরী, সাইফুল ইসলাম মালিক, ডাঃ আব্দুল আলীম ইয়াছনী, কাপ্তান মিয়া, মাহমুদ চৌধুরী, মোর্শেদ আহমেদ, মনর উদ্দিন, সাদিকুল ইসলাম শিশু, জিল্লুর নুর, উপজেলা যুবদল নেতা শাহেদুল ইসলাম রিপন, জিতু মিয়া সেন্টু, মোঃ আলমগীর মিয়া, ছাত্রদল নেতা আবুল কালাম মিঠু, রুকুন চৌধুরী, ওয়াহিদুজ্জামান জুয়েল, সায়েল আহমদ প্রিন্স, মিঠুন আহমেদ, খালেদ আহমদ প্রমুখ। বিবৃতিদাতাগণ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com