বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাব জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে র‌্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান গেটসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ সিলেট বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জনকারী হবিগঞ্জের বিজয়ীদের বিশেষ অভিনন্দন ও অনুপ্রেরণা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (২০ মে, ২০২৬) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ী কৃতি তরুণদের এই সংবর্ধনা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকার রফিক মিয়ার ছেলে। আহত স্বপন মিয়া বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে হাঁস বিক্রির ১ লক্ষ ৭২ হাজার ২৫০ টাকা ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ব্যবসায়ী ও তার সহযোগীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। গত ১৮ মে বিকালে নবীগঞ্জ-বানিয়াচং রোডের ফায়ার সার্ভিসের সামনে ব্রিজ সংলগ্ন পশ্চিম দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী হাঁস ব্যবসায়ী মো. বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ইতালিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় অসীম সাহসিকতার পরিচয় দিয়ে প্রশংসায় ভাসছেন হবিগঞ্জের লাখাই উপজেলার যুবক সাকু তালুকদার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে ছুরিধারী হামলাকারীকে নিরস্ত্র করে আহতদের সহায়তায় এগিয়ে আসায় ইতালিজুড়ে এখন আলোচনায় এই বাংলাদেশি তরুণ। সাকু তালুকদার তিনি সাংবাদিক অপু আহমেদ রওশনের সহধর্মিণীর আপন ছোট ভাই ও হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সিংহগ্রাম বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র তাহির (৬০), বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামের ইউনুছ আলীর পুত্র ফজল মিয়া (৪০) কে আটক করেন। তাদের কাছ থেকে ১১ পিস বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ রেললাইন থেকে ঝুড়িয়া বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে উত্তর ময়নাবাদ পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের মুখ দেখেনি বলে অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। দীর্ঘদিন ধরে কাঁচা অবস্থায় পড়ে থাকা এই সড়কে এখনো কোনো ধরনের ইট বা পাকা কাজ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ মকার হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল উদ্দিন (৮৬)। তিনি শেরপুর কাটাখাল গ্রামের মৃত সফর আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের শেরপুর কাটাখাল গ্রামের মৃত সফর আলীর ছেলে ও তাবলীগ জামাতের আমীর হেলাল উদ্দিন (৮৬) গতকাল বুধবার সকালে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘মাই টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম। গত মঙ্গলবার (১৯ মে) চ্যানেলটির হেড অব নিউজ ফয়সল মাহমুদ এই দায়িত্ব প্রদান করেন। রেজাউল করিম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বিভিন্ন বেসরকারি চাকুরির পাশাপাশি গণমাধ্যমকর্মী হিসেবে অল্পদিনেই নিজের অবস্থান বিস্তারিত
মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রান্তিক খামারিদের গবাদি পশুর জীবন রায় ও প্রাণিসম্পদ সুরক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। গতকাল বুধবার (২০ মে) বানিয়াচং ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় দিনব্যাপী এক বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ২০০ জন প্রান্তিক খামারির মোট ৩৫৫টি গবাদিপশুকে সম্পূর্ণ বিনামূল্যে তড়কা (অ্যানথ্রাক্স) রোগের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে গবাদি বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com