বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বাহুবল উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ (২০) শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব বড়চর এলাকার রফিক মিয়ার ছেলে। আহত স্বপন মিয়া (১৭) মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকার মিজানুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে চলাচলকারী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুল্লাহ নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী স্বপন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা স্বপনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার পর নিহতের মরদেহ হাসপাতালে না নিয়ে স্বজনরা সরাসরি বাড়িতে নিয়ে গেছেন বলে জানা গেছে। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত যুবককে ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ স্বজনরা হাসপাতালে এন্ট্রি ছাড়াই নিয়ে গেছেন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com