বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩২ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ মকার হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল উদ্দিন (৮৬)। তিনি শেরপুর কাটাখাল গ্রামের মৃত সফর আলীর ছেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের শেরপুর কাটাখাল গ্রামের মৃত সফর আলীর ছেলে ও তাবলীগ জামাতের আমীর হেলাল উদ্দিন (৮৬) গতকাল বুধবার সকালে নৌকা নিয়ে মকার হাওরে ধান কাটতে যান। দুপুরে বাড়িতে ফিরে খাওয়া দাওয়া শেষে পুণঃরায় ওই হাওরে ধান কাটতে গেলে আর বাড়ি ফিরেন নি। বিকাল ৫ টা পর্যন্ত পরিবারের লোকজন অপেক্ষা করে তার খোঁজে হাওরে গেলে খালি নৌকা পড়ে থাকতে দেখেন। পাশেই মিলে ধান ক্ষেতের পানিতে বৃদ্ধ হেলাল উদ্দিনের মরদেহ। পরে পরিবারের লোকজন তার লাশ বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে এসআই মেহেদীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com