স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বহুলা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ইউসুফ আলীর পুত্র তাহির (৬০), বাহুবল উপজেলার বাবনাকান্দি গ্রামের ইউনুছ আলীর পুত্র ফজল মিয়া (৪০) কে আটক করেন। তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ দুজনের বিরুদ্ধে মামলা করেছে।