বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রান্তিক খামারিদের গবাদি পশুর জীবন রায় ও প্রাণিসম্পদ সুরক্ষায় এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স। গতকাল বুধবার (২০ মে) বানিয়াচং ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপনায় দিনব্যাপী এক বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে ২০০ জন প্রান্তিক খামারির মোট ৩৫৫টি গবাদিপশুকে সম্পূর্ণ বিনামূল্যে তড়কা (অ্যানথ্রাক্স) রোগের ভ্যাকসিন প্রদান করা হয়েছে। বর্ষা মৌসুমের শুরুতে গবাদি পশুর মরণব্যাধি তড়কা রোগের প্রাদুর্ভাব ঠেকাতে এবং গ্রামীণ খামারিদের বড় ধরনের আর্থিক লোকসান থেকে রক্ষা করতেই ব্র্যাক এই জরুরি স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পের আয়োজন করে।
এই ভ্যাকসসিনেশন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি বানিয়াচং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আবুল কাশেম।
তিনি খামারিদের উদ্দেশ্যে বলেন, তড়কা গবাদিপশুর একটি মারাত্মক ছোঁয়াচে রোগ। সঠিক সময়ে এই ভ্যাকসিন দেওয়ার ফলে এলাকার শত শত পশুপাখি অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে। তিনি খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন ও খামার ব্যবস্থাপনার নানামুখী পরামর্শও দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) বানিয়াচং অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হেলেনা খাতুন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন পত্রিকার বানিয়াচং উপজেলা প্রতিনিধি মখলিছ মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের নর্থইস্ট ডিভিশনের ডিভিশনাল সেক্টর স্পেশালিস্ট মোঃ সামিউল ইসলাম, হেড অফিসের ওয়াইপি আফসানা আক্তার মিম, বিডিইউ মেঃ মশিউর রহমান, আইটি অফিসার মোঃ সাইফুল্লাহ এবং বানিয়াচং অঞ্চলের এলাকা ব্যবস্থাপক মোঃ মহিনুল হক, ব্র্যাকের আঞ্চলিক কো-অর্ডিনেটর কাজী মনজুরুল, ব্র্যাকের এক্সটেনশন অফিসার মোঃ রবিন মিয়া এবং শাখা ব্যবস্থাপক মোঃ লিলু মিয়া, মোঃ আকরাম উদ্দীন, মোঃ আমিনুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম হাওলাদার, পিও (আইডিপি) মোঃ আরিফ হোসেন, সিডিও মোছাঃ শ্যামলী খাতুন ও মোছাঃ স্বপ্না বেগম চুমকী প্রমুখ।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, ব্র্যাকের মূল ল্যই হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে টেকসইভাবে স্বাবলম্বী করে তোলা। এই বিনামূল্যে ভ্যাকসিন প্রদানের মাধ্যমে গ্রামীণ খামারিরা যেমন নিশ্চিন্তে পশুপালন করে বড় খামারি হওয়ার স্বপ্ন দেখতে পারবেন, তেমনি স্থানীয় পর্যায়ে আমিষ, মাংস ও দুধের চাহিদাও পূরণ হবে। সম্পূর্ণ বিনামূল্যে এই জীবনরাকারী ভ্যাকসিন ও পরামর্শ পেয়ে ব্র্যাকের সদস্য ও স্থানীয় খামারিরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com