রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটের কালেঙ্গা পাহাড়ে গাছচোর-বনরক্ষীদের মধ্যে গুলিবিনিময় নবীগঞ্জের দিনারপুর এলাকায় চলছে নির্বিচার পাহাড় কাটার মহোৎসব যানজটে মহাসড়কের মাধবপুর পর্যন্ত অচলাবস্থা ॥ দুর্ভোগ চরমে লিবিয়া থেকে গ্রিসে অনুপ্রবেশের ট্র্যাজেডি ॥ পানি ভেবে পেট্রোল পান ২ জনের মৃত্যু ॥ অসুস্থ ৪০ জালালাবাদ এসোসিয়েশন ইউকের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত নবীগঞ্জের বুরহানপুরে আ.লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ চা-বাগানের মানুষ আমাদের পরিবার-সৈয়দ শাফকাত পৌর জামে মসজিদে খুৎবায় সৈয়দ আজহার আহমাদ এবাদ ॥ সন্তান ও সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেলে জাহান্নাম অবধারিত পুলিশ সুপারের নির্দেশনায় ট্রাফিক পুলিশের চেকপোষ্ট বসিয়ে তল্লাশী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় আইসক্রিম বোঝাই কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৪টার দিকে দারুল উলূম চলিতাতলা মাদ্রাসার সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুটিজুরী বাজার থেকে সিএনজি চালক আবু বক্কর বাহুবলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জে পিকআপভর্তি ভারতীয় শাড়ির চালানসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভাদেশ্বর ইউনিয়নের ইসলামপুর বাগানবাড়ী এলাকার স্টার ব্রিক ফিল্ডের সামনে এ অভিযান পরিচালিত হয়। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫৫ পিস জর্জেট শাড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর থানার কলতা গ্রামের রহমত আলীর পুত্র মান্নান আহমেদ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌনহয়রানির অভিযোগে এক অভিভাবক বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক শিক্ষার্থীর অভিভাবক এমদাদুর মিয়া বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এরপর পুলিশ শিক্ষক শম্ভুনাথ দেবকে আটক করে আদালতে সোপর্দ করে। মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামী সরকারের ফ্যাসিবাদী নীতির কারণে জনগণ তাদের অধিকার হারিয়েছে। এখন পরিবর্তনের সময় এসেছে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ধানের শীষের বিজয় নিশ্চিত বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের প্রভাবশালী আব্দুল ওয়াহাব ও তার লোকদের দাপুটে আতঙ্কিত এক প্রবাসী পরিবার। ওই প্রভাবশালী আব্দুল ওয়াহাব আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক প্রবাসী পরিবারের জমি দখলের অপচেষ্টা করে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত মঙ্গলবার জমিটি জবর দখলের চেষ্টার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা রক্ষা করেন। স্থানীয় বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ রোডের প্যানাসিয়া মেডিএইড অ্যান্ড ক্লিনিকে অপচিকিৎসায় মোছা. নাজমা আক্তার (২৭) নামে বানিয়াচংয়ের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। গতকাল সিজার অপারেশনের সময় এনেস্থেসিয়া প্রয়োগে গুরুতর জটিলতার কারণে নাজমা আক্তারের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর প্রায় তিন ঘণ্টা পর ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে বিস্তারিত
শরিফ চৌধুরী ॥ হবিগঞ্জ জেলায় দিন দিন বাড়ছে আখ চাষের পরিমাণ। লাভজনক এই ফসলটি এখন জেলার বিভিন্ন এলাকায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ, বাহুবল এবং হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও এলাকা জুড়ে আখ চাষে নতুন আশার আলো দেখছেন কৃষকরা। বিশেষকরে চুনারুঘাট উপজেলায় আখ চাষ করে গুড় তৈরি করছেন চাষিরা? এই গুড় বিভিন্ন হাট বাজারে বিক্রি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাড়া জাগানো অনলাইন ভিত্তিক সংগঠন ‘হবিগঞ্জ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’-এর জেলাব্যাপী সীরাত বিষয়ক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সীরাত কনফারেন্স গতকাল ১৪ নভেম্বর হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। হাজারো প্রতিযোগীর মধ্য থেকে উপজেলা পর্যায়ে উত্তীর্ণ ১০০ জন প্রতিযোগীকে নিয়ে এ আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়। ক্লাসের লেভেল ও বয়েস বিবেচনায় ৩টি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে পলাতক ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গতকাল শুক্রবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা বিস্তারিত
মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘরে পানিতে ডুবে সূর্য বিশ্বাস (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে ধর্মঘর ইউনিয়নের হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সূর্য ওই গ্রামের জুটন বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পুকুরে পড়ে যায় শিশুটি। পরে বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com