শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

আজমিরীগঞ্জে শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানি ॥ শিক্ষকের বিরুদ্ধে মামলা ॥ জেল হাজতে প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের যৌনহয়রানির অভিযোগে এক অভিভাবক বাদী হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক শিক্ষার্থীর অভিভাবক এমদাদুর মিয়া বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এরপর পুলিশ শিক্ষক শম্ভুনাথ দেবকে আটক করে আদালতে সোপর্দ করে।
মামলা ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্ভুনাথ দেব বিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদেরকে কিছুদিন ধরে যৌনহয়রানি করে আসছিলেন। বিষয়টি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানালে গত বুধবার (১২ নভেম্বর) সকালে অভিভাবকরা বিদ্যালয়ে চড়াও হয়। এসময় স্থানীয়রা তাদের শান্ত করে ফেরত পাঠিয়ে দেয়। এরপর বিকালে উত্তেজিত অভিভাবক ও স্থানীয়রা শম্ভুনাথ দেবের বাড়ি ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে। এসময় উত্তেজিত অভিভাবক ও স্থানীয়রা শিক্ষক শম্ভুনাথ দেবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। পরে রাতে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে অভিভাবক এমদাদুর মিয়া বাদী হয়ে আজমিরীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে জেলা কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করেছি। উনার বিরুদ্ধে মামলা হয়েছে বা উনি আটক হয়েছেন এমন কোন কাগজ এখনো পাইনি। কাগজ পেলে বিস্তারিত উর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অবগত করবো এবং এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর শিক্ষক শম্ভুনাথ দেবকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com