রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঢাকায় শরীফ ওসমান হাদীর উপর গুলি বর্ষণের ঘটনার পর ॥ হবিগঞ্জ সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি ॥ চেক পোস্ট স্থাপন চুনারুঘাটে পৃথক দুর্ঘটনায় দু’জনের মর্মান্তিক মৃত্যু বাহুবলের ফতেহপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদ মিছিলে জি কে গউছ ॥ হবিগঞ্জে আওয়ামীলীগ একটা ককটেল ফুটালে তৌহিদী জনতা গর্জে উঠবে নবীগঞ্জে আ.লীগ নেতার দখলে থাকা সরকারি জায়গা উদ্ধার করল প্রশাসন হবিগঞ্জ সদরের আসেরা গ্রামে মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ২ আসামি আটক শরীফ ওসমান হাদীর ওপর গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বাহুবলে বিক্ষোভ নবীগঞ্জে শেভরন ও সুইসকন্ট্যাক্টের উদ্যোগে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে স্মার্ট হাইজিন কর্ণার উদ্বোধন মাধবপুরে পূর্ব শত্রুতার জের টমেটো বাগানও নিরাপদ নয়

বাহুবলে মহাসড়কে সিএনজি কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় আইসক্রিম বোঝাই কাভার্ডভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। ঘটনাটি ঘটে শুক্রবার বিকাল ৪টার দিকে দারুল উলূম চলিতাতলা মাদ্রাসার সামনে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুটিজুরী বাজার থেকে সিএনজি চালক আবু বক্কর বাহুবলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে তার সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা চারজনই আহত হন। আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আবু বক্করকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ যান দুটি জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান জানান, দুর্ঘটনায় আবু বক্কর নিহত হয়েছেন এবং আরও একজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com