শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নবীগঞ্জে প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টা আদালতের নির্দেশ মানছেনা প্রভাবশালী মহল

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৫৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার গুমগুমিয়া গ্রামের প্রভাবশালী আব্দুল ওয়াহাব ও তার লোকদের দাপুটে আতঙ্কিত এক প্রবাসী পরিবার। ওই প্রভাবশালী আব্দুল ওয়াহাব আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক প্রবাসী পরিবারের জমি দখলের অপচেষ্টা করে আসছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত মঙ্গলবার জমিটি জবর দখলের চেষ্টার খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা রক্ষা করেন।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার করগাওঁ ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের প্রভাবশালী মৃত আব্দুস শহীদের ছেলে আব্দুল ওয়াহাব দীর্ঘদিন ধরে পৌর এলাকার চরগাওঁ গ্রামের এক প্রবাসীর পরিবার মাহবুবুর রহমান চৌধুরীর ছেলে শাহ জসিম উদ্দিনগংদের গুমগুমিয়া মৌজায় প্রায় ১০ কেদার জমি রয়েছে। ওই জমিটি জবর দখলের অপচেষ্টা করে আসছেন আব্দুল ওয়াহাব। এ ব্যাপারে জসিম উদ্দিন হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মিস মামলা নং ১০১/২০২৪ইং দায়ের করেন। এরই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের বিচারক অমিত চক্রবর্ত্তী বিগত ১৭/১২/২০২৪ইং তারিখে এক আদেশে তদন্ত প্রতিবেদন ও কাগজপত্র পর্যালোচনা করে বাদী পক্ষের জমির মালিকানা সঠিক এবং দখল বিদ্যমান থাকায় বিবাদী আব্দুল ওয়াহাবগংদের উক্ত জমিতে অনুপ্রবেশ না করিতে নিষেধাজ্ঞা প্রদান করেন। সেই সাথে নবীগঞ্জ থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আদেশ দেন। তবুও থেমে নেই আব্দুল ওয়াহাব ও তার লোকজন। তারা জসিম উদ্দিনের বর্গা চাষী গুমগুমিয়া গ্রামের মৃত আব্দুস সত্তারের ছেলে খরছু মিয়া’কে অনাগত হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। নিরীহ খরছু মিয়া উক্ত ওয়াহাব, তার ছেলে যুবলীগ নেতা মামুনুর রশীদ, হুমায়ুন রশীদ ও হারুনুর রশীদসহ তাদের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভোগছেন। তারা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা বলে জানা গেছে। জসিম উদ্দিন ও বর্গাচাষী খরছু মিয়া এ ব্যাপারে আইনশৃংখলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com