বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় শাড়ির চালানসহ আটক ৩

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ হবিগঞ্জে পিকআপভর্তি ভারতীয় শাড়ির চালানসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ভাদেশ্বর ইউনিয়নের ইসলামপুর বাগানবাড়ী এলাকার স্টার ব্রিক ফিল্ডের সামনে এ অভিযান পরিচালিত হয়। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫৫ পিস জর্জেট শাড়ি জব্দ করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মানিকগঞ্জের হরিরামপুর থানার কলতা গ্রামের রহমত আলীর পুত্র মান্নান আহমেদ (৪৮), সিলেটের শাহপরান থানার খাদিমনগর গ্রামের তবারক আলীর পুত্র নুর উদ্দিন (৩২), একই গ্রামের আশরাফ আলীর পুত্র আব্দুর রউফ (৩২)। বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ভারতীয় শাড়ি পাচারের সংবাদে অভিযান চালানো হয়। পিকআপ ভ্যানের পিছনে থাকা ৬টি সাদা প্লাস্টিক বস্তার মধ্যে ২৫৫ পিস শাড়ি জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com