শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শহরের প্যানাসিয়া হাসপাতালে অপচিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের সবুজবাগ রোডের প্যানাসিয়া মেডিএইড অ্যান্ড ক্লিনিকে অপচিকিৎসায় মোছা. নাজমা আক্তার (২৭) নামে বানিয়াচংয়ের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। গতকাল সিজার অপারেশনের সময় এনেস্থেসিয়া প্রয়োগে গুরুতর জটিলতার কারণে নাজমা আক্তারের মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। মৃত্যুর প্রায় তিন ঘণ্টা পর ক্লিনিক কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দিতে সুকৌশলে রোগীকে সিলেট নর্থইস্ট মেডিক্যালে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, রোগীর মৃত্যু বহু আগেই হয়েছে। শোকাহত পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরক্ষেপ তদন্তের দাবি জানান।” এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কেউ ফোন রিসিভ করেননি। অপরদিকে সিভিল সার্জন জানা, ইতোমধ্যে ভূয়া ডাক্তার ও ক্লিনিক বন্ধ করে সিলগালা করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com