বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন কোনভাবেই বন্ধ হচ্ছে না। সরকারি নির্দিষ্ট নীতিমালা থাকলেও সেগুলো অমান্য করে যথেচ্ছভাবে বালু তুলছে প্রভাবশালী একটি মহল। মহাল ইজারা নেয়ার নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সরকারি নির্দিষ্ট সীমারেখার বাইরে গিয়ে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। এতে একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং অন্যদিকে নদীর তীরবর্তী জনপদ। বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সফলতা অর্জনে অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসক ড. বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর এলাকার বাসিন্দা মোঃ আলমাছ মিয়ার ছেলে আরিছের হামলায় ওয়ার্ড বিএনপি নেতা ইলিয়াছ আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত রবিবার দুপুরে কামড়াপুর এলাকার মসজিদ মার্কেটের ব্যবসায়ী জাপান ইলেক্ট্রনিক্স এর মালিক ইলিয়াছ মিয়াকে হামলা করে নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। উল্লেখ্য, আরিছ মিয়া ২০১৫ সালে জি আর ৩০২ মামলা। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া বাজারে শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে ফেসবুকে ভিডিও পোস্ট করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৬জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার খাগাউড়া বাজারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং সেই দৃশ্য ফেসবুকে পোস্ট বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে। গত রবিবার রাতে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে পুলিশ সুলতানশী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি ফারুক মিয়া, উমেদনগরের হত্যা মামলার আসামিসহ রায়হানকে গ্রেফতার করেন। সোমবার বিকালে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের তরুণ লীগ নেতা কাতার যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার নেতার নাম রাশেদ মিয়া। তিনি বানিয়াচং সদরের দোয়াহানী বটেরহাটি মহল্লার ইসলাম উদ্দিনের ছেলে। ছাত্রজীবনে তিনি জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৫ অক্টোবর) রাতে কাতারগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর বিস্তারিত
স্টাফ রিপোপার্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসায় অবহেলার শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছে প্রতিবন্ধী শিশু ইমরান মিয়া (৮)। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জোরপূর্বক ছাড়পত্র দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে পুরোপুরি সুস্থ না হয়েই তার পরিবার বাধ্য হয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যায়। বর্তমানে বাসার বিছানায় অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছে ইমরান। তার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহাজীবাজার দরগা গেইট এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মোতালিব মিয়ার ছেলে। তিনি ইন্টারনেট কোম্পানির কাজে সিলেট জিন্দাবাজার থেকে মাধবপুরে লাইন টানতে এসেছিলেন। স্থানীয়রা জানান, বিল্ডিংয়ের উপর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট থেকে ২২ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। চুনারুঘাট থানাধীন গাজীগঞ্জ বাজার এলাকা থেকে গত ৪ অক্টোবর সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের ইয়াকুব আলি ছেলে মোহাম্মদ আলী (২৩) ও একই উপজেলার তেলিউত্তা গ্রামের আব্দুল জাহিরের ছেলে জসিম মিয়া(২৫)। র‌্যাব জানায়, বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দেওপাড়া এলাকায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আজমত আলী (৪০) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৪ জন। গতকাল রোববার সকালের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত আজমত আলী সিলেটের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকার সাজিদ আলীর পুত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আজমত বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ৩ ছাত্র’কে মোবাইল দিয়ে ক্লাসে ভিডিও ধারন ও টিকটক ভিডিও করার দায়ে সাময়িকভাবে বহিষ্কাার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক। শনিবার ৪ অক্টোবর উক্ত বহিস্কারের নোটিশ প্রদান করা হয়েছে। বহিস্কৃত ছাত্ররা হলেন, ৯ম শ্রেণীর ছাত্র সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়াভাঙ্গা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত গনি মিয়ার পুত্র মইনুল হক গং-এর বিরুদ্ধে তারই আপন ভাতিজা ও ভাবির সাথে প্রতারণা করে জমি রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলা সূত্রে জানা যায়, রামপুর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী আলেয়া খাতুন ও তার পুত্র আবুল কাশেমের বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। গত ১৬টি বছর একটি রাজনৈতিক দল জোর করে মতায় বসে ছিল। তারা মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজারের কমিটিকেও দলীয়করণ করেছিল। খেলার বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ শ্রীমঙ্গল উপজেলার দ্বীনি বিদ্যাপীঠ ডোবাগাও বাহরুল উলুম দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুর রহিম গুণী শিক্ষক ২০২৫ এ জাতীয় পর্যায়ে (দাখিল মাদ্রাসা ক্যাটাগরিতে) নির্বাচিত হয়েছেন। ইতোপূর্বে তিনি ২ বার উপজেলা ও জেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ট শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন। এবং আইসিটি কর্তৃক জেলা এম্বাসেডর হিসেবে কর্তৃপক্ষ সম্মাননা প্রদান করে। করোনাকালীন ক্লাস বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com