বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বানিয়াচংয়ের তরুণ লীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের তরুণ লীগ নেতা কাতার যাওয়ার পথে বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার নেতার নাম রাশেদ মিয়া। তিনি বানিয়াচং সদরের দোয়াহানী বটেরহাটি মহল্লার ইসলাম উদ্দিনের ছেলে। ছাত্রজীবনে তিনি জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৫ অক্টোবর) রাতে কাতারগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।
রাশেদ মিয়া বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলার আসামি। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গতকাল সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টায় বানিয়াচং থানা পুলিশ তাকে নিয়ে আসতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাকে হবিগঞ্জ নিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।
বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান মজুমদার বলেন, রাশেদ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। রোববার কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়েন তিনি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com