বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ছাত্রলীগ নেতা আনহার তালুকদার গ্রেপ্তার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া বাজারে শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে ফেসবুকে ভিডিও পোস্ট করার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৬জনকে শনাক্ত করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর রাতে উপজেলার খাগাউড়া বাজারে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটেন এবং সেই দৃশ্য ফেসবুকে পোস্ট করেন।
ভিডিওটি পুলিশের নজরে আসলে পরদিন সকালে বানিয়াচং থানা পুলিশ ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আনহার তালুকদারকে (২৪) গ্রেপ্তার করে। এ বিষয়ে বানিয়াচং থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে ফেসবুকে পোস্ট করলে সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের নজরে আসে। তখন দ্রুত অভিযান চালিয়ে ঘটনার ৬ ঘণ্টার মধ্যে পোস্টকারী আনহার তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।”
ওসি আরও বলেন, “ডেভিলরা এ ধরনের কোনো কার্যক্রম করলে ছাড় দেওয়া হবে না। জন্মদিন পালন করে ফেসবুকে ভিডিও দেওয়া ৬জনকে শনাক্ত করা হয়। অন্যান্যদের গ্রেফতার পুলিশ তৎপর রয়েছে।
তিনি জানান, গ্রেপ্তার আনহার তালুকদারকে ২০২৪ সালের ১৯ জুলাই বড়বাজার শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com