বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহাজীবাজার দরগা গেইট এলাকায় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে রায়হান মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মোতালিব মিয়ার ছেলে। তিনি ইন্টারনেট কোম্পানির কাজে সিলেট জিন্দাবাজার থেকে মাধবপুরে লাইন টানতে এসেছিলেন। স্থানীয়রা জানান, বিল্ডিংয়ের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে ক্যাবল লাইন লাগানোর সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ফায়ার স্টেশন অফিসার রাকিব উদ্দিন ভূইয়া জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রায়হান মারা যান। আমরা মরদেহ উদ্ধার করে মাধবপুর থানায় হস্তান্তর করেছি।”
মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, স্বজনদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com