রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন জি কে গউছ

  • আপডেট টাইম সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। গত ১৬টি বছর একটি রাজনৈতিক দল জোর করে মতায় বসে ছিল। তারা মসজিদ মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজারের কমিটিকেও দলীয়করণ করেছিল। খেলার মাঠ এবং খেলাকে তারা কুগিত করেছিল। সে জন্যই আমাদের তরুণ সমাজ খেলার মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খেলাধুলার আয়োজনের নির্দেশনা দিয়েছেন, যাতে তরুণ সমাজ আবারও খেলার মাঠমুখি হয়। তবে খেলার মাঠের পরিবেশ ভাল রাখতে হবে।
তিনি গতকাল রবিবার বিকালে লাখাই উপজেলা যুবদলের উদ্যোগে মশাদিয়া মিনি স্টেডিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- মানুষের জীবনে যেমন শিক্ষা অপরিহার্য, তেমনি খেলাধুলাও একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষা আমাদের মস্তিষ্ককে বিকশিত করে, আর খেলাধুলা আমাদের শরীর ও মানসিক শক্তিকে গড়ে তোলে। খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, খেলাধুলা আমাদের শেখায় কিভাবে জয়-পরাজয়কে সমানভাবে গ্রহণ করতে হয়, কীভাবে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সাফল্য অর্জন করা যায়। মাঠে যেমন দলগত মনোভাব, নিয়মানুবর্তিতা ও পারস্পরিক শ্রদ্ধার প্রয়োজন হয়, তেমনি জীবনের প্রতিটি েেত্রও এসব গুণের প্রয়োজন রয়েছে। খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে নয়, জীবন যাপনের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে হবে। তবেই আমরা গড়ে তুলতে পারব একটি সু¯’, শক্তিশালী ও সফল জাতি।
লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মালু ও যুগ্ম আহ্বায়ক তাউছ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও সদস্য সচিব সফিকুর রহমান সিতু।
উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, আব্দুল কাদির, আরিফ আহমেদ রুপন, মাহফুজুর রহমান চৌধুরী, মোস্তফা কামাল খসরু, মশিউর রহমান চৌধুরী সাচ্চুু, সফিকুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com