বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে শ্মশান ঘাট থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার বানিয়াচংয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবি ॥ যুবকের মৃত্যু মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা অটোরিকশা চালকের সঙ্গে স্থানীয়দের বিরোধ ইনাতগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নোমান আহমেদকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের সম্মেলন ॥ উপজেলা সভাপতি রঙ্গলাল, সম্পাদক নীলকন্ঠ পৌর শাখায় সভাপতি মৃণাল ও সম্পাদক বিভূ বানিয়াচঙ্গের সন্দলপুর ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফলাফল বিপর্যয় চৌধুরী বাজারের কাচামাল হাটায় জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান উচ্ছেদ ও জরিমানা হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির বৃক্ষ রোপন চুনারুঘাটে শাশুড়ী হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন কারাদন্ড

মোবাইল ফোন ও টিকটক করার দায়ে ॥ নবীগঞ্জ আঞ্জব আলী স্কুলের ৩ ছাত্র বহিস্কার

  • আপডেট টাইম সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ৩ ছাত্র’কে মোবাইল দিয়ে ক্লাসে ভিডিও ধারন ও টিকটক ভিডিও করার দায়ে সাময়িকভাবে বহিষ্কাার করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক। শনিবার ৪ অক্টোবর উক্ত বহিস্কারের নোটিশ প্রদান করা হয়েছে। বহিস্কৃত ছাত্ররা হলেন, ৯ম শ্রেণীর ছাত্র সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং-১০১), শেরপুর গ্রামের মোঃ আমির খানের ছেলে মোঃ নাঈম খান (রোল নং-৭৬), বড় শাখোয়া গ্রামের কাওসার মিয়ার ছেলে ইমানী মিয়া (রোল নং-৬৪)।
সূত্রে জানা যায়, ৯ম শ্রেণীর উল্লেখিত ছাত্ররা নিষেধ থাকা সত্ত্বেও ক্লাস রুমে মোবাইল ফোন সাথে নিয়ে প্রবেশ করে এবং ক্লাসের ভিডিও চিত্র ধারণ করে টিকটক ভিডিও তৈরী করে ভাইরাল করায় প্রতিষ্টানের শৃঙ্কলা ভঙ্গের অপরাধ সংঘটিত করেন। ফলে স্টাফ মিটিংয়ের সর্বসম্মতিক্রমে এ ধরনের কার্যকলাপের সাথে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ মোবাইল ফোন বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই আলোকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com