বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামে ও জনতার বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ গজনাইপুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে ইকবাল হোসেন, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামে কর্মরত এডিসি (অতিরিক্ত জেলা প্রশাসক) সৈয়দ মাহবুবুল হক ও তার স্বজনদের বিরুদ্ধে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার একটি নিরীহ পরিবারকে দীর্ঘদিন ধরে নির্যাতন, জমি-জমা দখল, বসতভিটা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। রোববার বেলা ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী মো. রায়হান খান। এ সময় তার পিতা শাহজাহান খান, বিস্তারিত
এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্ধারিত কাউন্সিলের তফশীল অনুযায়ী রবিবার বিকাল ৫টায় দলের অস্থায়ী কার্যালয় থেকে ৫ পদে ২৪ জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়ন ফরম সংগ্রহ করলেও ১৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ নিয়ে বিএনপির ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আগামী ৯ জুলাই ঐতিহ্যবাহী বাংলাবাজারস্থ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানে চোরসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সাড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করেন। আটকরা হল, আকাশ মিয়া ও তুহিন মিয়া। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে। আটকদের গতকাল রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। গতকাল রবিবার (২৯ জুন) দুপুর ১টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুর আর্মি ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল মাধবপুর উপজেলার রতনপুর গ্রাম অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক যুবককে আটক করেন। আটককৃতরা হল, চুনারুঘাট উপজেলার দণি পাল গ্রামের মো: ইসমাইল মিয়ার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় দুর্ঘটনায় হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের হেলপার শামিম মিয়া নিহতের ঘটনায় সড়ক অবরোধ করা হয়েছে। গতকাল রবিবার দুপুর ৩টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় নিহত শামীমের লাশ নিয়ে অবরোধ করেন স্বজনরা। এ সময় মহাসড়কের একদিকে অলিপুর অন্যদিকে মিরপুর পর্যন্ত দুই পাশে ভয়াবহ যানজট সৃষ্টি হয়। অবরোধকালে অভিযোগ করা হয়, শামীমকে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরে কিশোরীকে ধর্ষণ করার ঘটনার মামলায় আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার আলী আজগর (৬০) কে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে কোর্টে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আওলাদ হোসেন বলেন, যাদবপুর গ্রামের আমির আলীর কন্যাকে আজগর আলী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে দুইটি মোটর সাইকেল চুরি হয়েছে। কখন কার মোটর সাইকেল চুরি হয় তা বলা মুশকিল। লক তালাসহ নানা কৌশল অবলম্বন করে মোটর সাইকেল মালিকরা তাদের মোটর সাইকেল রক্ষা করতে পারছেন না। এদিকে থানায় একাধিক অভিযোগ করে কোনো প্রতিকার পাচ্ছেন না মোটর সাইকেল মালিকরা। থানার পক্ষ থেকে বারবার আশ^াস দেয়া হচ্ছে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে বদলী করা হয়েছে। গতকাল ২৯ জুন পুলিশ সুপার এএমএন সাজেদুর রহমানের স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলী করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়। মাধবপুর থানার নতুন ওসি মোঃ শহীদুল্লাহকে দায়িত্ব দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে এ আদেশ বলবৎ বিস্তারিত
ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় ম্যাজিস্ট্রেটের উপর হামলার মামলার আসামী ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় পুলিশ সদস্যদের মারধর ও ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি পুলিশের একটি ভ্যান ও দুটি সিএনজি ভাংচুর করা হয়েছে। শনিবার (২৮ জুন) ভোররাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। হামলায় নবীগঞ্জ থানার কনস্টেবল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪১০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। তিনি জানান, গত ৪ দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর বিস্তারিত
মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিএনপির কাউন্সিলকে সামনে রেখে গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি দিনে ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করছেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার এডঃ মুদ্দত আহমেদ। তার মধ্যে সভাপতি পদে ৪ জন মনোনয় ফরম কিনেছেন। তারা হলেন জেলা বিএনপির সাবেক সহ- বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩ আসামিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে থানার ওসি দিলীপ কান্তি নাথের নির্দেশে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ লাদিয়া মজনু স্টোরের সামনের রাস্তায় অভিযান চালিয়ে চারিনাও গ্রামের আকবর হোসেনের পুত্র ফজল মিয়া (৩০) কে আটক বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-আমি সরকারি কোন দায়িত্ব না পেয়েও সর্ম্পূন নিজস্ব অর্থায়নে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-৪’এ শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছি। মাধবপুর উপজেলার প্রায় প্রতিটি এলাকায় প্রাথমিকও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্টার মাধ্যমে এলাকার গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের উচ্চ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ নৈতিক শিক্ষার প্রসার ও সামাজিক উন্নয়নে ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হলে তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। শিশুরা মানবিক মূল্যবোধের শিক্ষা নিয়ে বেড়ে উঠলে, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে। শিশুদের নৈতিক চরিত্র গঠনে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হবিগঞ্জে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন ও নৈতিক শিক্ষার প্রসারে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com