মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর ॥ ২ ঘণ্টা বন্ধ ছিল জরুরি বিভাগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাঈম আশরাফকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ থাকে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। রোগীর স্বজনদের অভিযোগ, সিরিয়াস রোগী নিয়ে আসার সাথে সাথেই চিকিৎসা না দিয়ে ইন্টার্নীর মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। কোনো কথা বললেই রোগীদেরকে পর্যাপ্ত চিকিৎসা না দিয়েই সিলেট এবং ঢাকা রেফার্ড করা হয়। এতে রোগীদের ঝুঁকি থাকে বেশি। এমনকি কেউ কেউ মারাও যান। অপরদিকে চিকিৎসকরা বলছেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সেবা দিয়ে থাকি। অথচ রোগীর স্বজনরা আমাদেরকে লাঞ্ছিত করে। এটি কোনোভাবেই কাম্য নয়। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যার দিকে সদর উপজেলার বনগাঁও গ্রামের তমাল নামের এক রোগীর স্বজন জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নাঈম আশরাফের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে দায়িত্বরতরা অভিযোগ করেন। ঘটনার পর চিকিৎসক ও অন্যান্য স্টাফদের মধ্যে তখন উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে জরুরি বিভাগের সেবা প্রদান বন্ধ রাখেন সংশ্লিষ্টরা। এ সময় সড়ক দুর্ঘটনায় আহতসহ মুমূর্ষু রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা নিতে এসে বঞ্চিত হন। তখন জরুরি বিভাগ বন্ধ থাকায় কয়েকজন রোগীকে ওয়ার্ড বয় দিয়ে প্রাথমিক সেবা দিতে দেখা যায়। এতে রোগী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে সেনাবাহিনী ও সদর থানা পুলিশের একটি দল হাসপাতালে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। পরে তাদের আশ্বাসে রাত সাড়ে ৮টার দিকে জরুরি বিভাগের চিকিৎসাসেবা পুনরায় চালু হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com