বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

মাধবপুরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে সৈয়দ ফয়সল ॥ নিজস্ব অর্থায়নে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-৪’এ শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছি

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল বলেছেন-আমি সরকারি কোন দায়িত্ব না পেয়েও সর্ম্পূন নিজস্ব অর্থায়নে আমার নির্বাচনী এলাকা হবিগঞ্জ-৪’এ শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছি। মাধবপুর উপজেলার প্রায় প্রতিটি এলাকায় প্রাথমিকও মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্টার মাধ্যমে এলাকার গরীব, অসহায় মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। অর্থের অভাবে আমার এলাকার যাতে কোন মেধাবি শিক্ষার্থীর লেখা পড়া বন্ধ হয়ে না যায় সেজন্য প্রতি বছর উপজেলার ৩২ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৬শ শিক্ষার্থীর মধ্যে শিক্ষার উপকরণ ক্রয় করার জন্য ৩২ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছি। এ ছাড়া সমগ্র উপজেলার জিপি-এ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এস.এম ফয়সল মেধা বৃত্তি প্রদানের মাধ্যমে মেধাবিদের উৎসাহিত করা হচ্ছে। বিগত ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকার এবং তার দোসররা আমাকে এসব জনকল্যাণ মূলক কাজ করতে গিয়ে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। আমার পরিবারের দেয়া সৈয়দ সঈদউদ্দিন ডিগ্রী কলেজের নাম হাইজ্যাক করে নিয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ মেহেরবানীতে ৫ আগস্ট ছাত্র-জনতার গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর নতুন বাংলাদেশে ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে আবার সেই নাম ফিরে পেয়েছি। আপনার আমার পাশে থাকে আমি মাধবপুর-চুনারুঘাটকে আধূনিক উপজেলায় রুপান্তিত করব ইনশাল্লাহ। তিনি শনিবার সকালে সায়হাম কর্টন মিলের মাল্টিপারপাস হর রুমে উপজেলার ৩২ শিক্ষা শিক্ষা প্রতিষ্টানের প্রায় ১ হাজার ৬ শত শিক্ষার্থীর মধ্যে শিক্ষার উপকরণ ক্রয় করার জন্য ৩২ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি সৈয়দ ইশতিয়াক আহমদ বলেন-আজকের যারা শিক্ষার্থী তারাই আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে। আধুনিক বিশ্বায়নের যুগে এখন মেধা ও কর্মের প্রতিযোগীতা হচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশকে মাথা উঁচু করে ঠিকে থাকতে হলে মানসম্পন্ন লেখাপড়া করতে হবে। কোন মেধাবি ও দরিদ্র ছেলে-মেয়ে যাতে অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয় সেদিকে আমাদের সহায়তা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। ৩২ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গতকাল (শনিবার) ৯টি প্রতিষ্টানের ৪৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৯ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়। পর্যায়ক্রমে ২টি ভেন্যু’র মাধ্যমে আরও ২৩টি বিদ্যালয়ে ২৩ লক্ষ টাকা বিতরণ করা হবে। মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হারুন অর রশিদ, অধ্যক্ষ মাওলানা আমির হোসেন, সিনিয়র সহকারি শিক্ষক আবিদ মিয়া, ইমাম মাওলানা কামরুল হাসান, প্রধান শিক্ষক আজগর আলী, শিক্ষার্থী শাকিব আল মাহমুদ, শাকুরা জাহান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com