রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গত শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাইপাস পয়েন্ট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় নছরতপুর এলাকা থেকে আসা একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। র‌্যাব সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি পালিয়ে যায়। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজির ভেতর তল্লাশি চালিয়ে ইঞ্জিনের ওপর রাখা চারটি পোটলা থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি মো. সোহাগ মিয়া (২৬), সে চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মৃত নায়েব আলীর পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com