বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বিএনপির কাউন্সিলে ॥ ৫ পদে মনোনয় ফরম ক্রয় করছেন ২৪ প্রার্থী

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৬৮ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার বিএনপির কাউন্সিলকে সামনে রেখে গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি দিনে ২৪ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করছেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার এডঃ মুদ্দত আহমেদ। তার মধ্যে সভাপতি পদে ৪ জন মনোনয় ফরম কিনেছেন। তারা হলেন জেলা বিএনপির সাবেক সহ- সভাপতি উপজেলার সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সুজাত মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান হাজ্বী আব্দুল মুক্তাদির চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারিক রনি, সিনিয়র সহ-সভাপতি পদে ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বায়েত উল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিজ্জামান চৌধুরী নোমান, ইউপি বিএনপির নেতা মোঃ খসরু চৌধুরী, সাধারণ সম্পাদক পদে, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুর রহমান মজিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুর্শেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, গজনাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সফিউল আলম, সাধারণ সম্পাদক আবুল খায়ের খায়েদ, করগাও বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুস্তাহিদ উদ্দিন, দেবপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এডঃ জালাল আহমদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুসেফ বখত চৌধুরী, ছাত্রনেতা অলিউর রহমান, বিএনপির নেতা মোঃ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক পদে যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল গনি চৌধুরী সোহেল, পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিদ আহমেদ তালুকদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী রিপন, ইনাতগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জামাল চৌধুরী, বিএনপি নেতা জাহান আহমদ, মোঃ রাশেদ মিয়া, অলিউর রহমান অলি। এ সময় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার এডঃ মুদ্দত আহমেদ, সহকারী নির্বাচন কমিশনার এডঃ আবুল ফজল, অধ্যাপক্ষ আজিজুল হক, এডঃ গুলজার খান, এডঃ মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। আগামী ২৯ তারিখ মনোনয়ন ফরম দাখিল ও ৩০ তারিখ প্রার্থী যাচাই বাছাই এবং প্রত্যাহার, ১ জুলাই প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ ও আগামী ৯ জুলাই উপজেলা বিএনপির ৯২৩ জন ভোটার তাদের ভোটটা অধিকার প্রয়োগ করবেন। বাংলাবাজারস্থ সোনার বাংলা স্কুল মাঠে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com