বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জে মাদকসহ ৩ আসামী গ্রেফতার

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ৩ আসামিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে থানার ওসি দিলীপ কান্তি নাথের নির্দেশে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ লাদিয়া মজনু স্টোরের সামনের রাস্তায় অভিযান চালিয়ে চারিনাও গ্রামের আকবর হোসেনের পুত্র ফজল মিয়া (৩০) কে আটক করেন। তার দেহ তল্লাশী করে ৭ লিটার মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই কাওসার বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। অপরদিকে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের উস্তার মিয়ার পুত্র হুমায়ূন কবির (২০) ও জলফু ভান্ডারীর পুত্র গাজীউর রহমান কালাকে আটক করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ আছে। পরে ৩ জনকেই গত গতকাল শনিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়। ওসি জানান, অভিযান নিয়মিত চলবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com