বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১ কোটি ৭৮ লাখ টাকার পণ্য জব্দ

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৪১০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। তিনি জানান, গত ৪ দিনে হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও মাধবপুর এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৯টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ওই পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়। ৫৫ বিজিবি সূত্রে জানা যায়, বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন সীমান্ত হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেলিয়াপাড়াস্থ নোয়াহাটি নামক স্থানে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানের স্থানে বিজিবি সদস্যরা রাস্তার পাশে গোপনীয়ভাবে ফাঁদ পেতে থাকে। চোরাই মালামাল বহনকারী ট্রাকের চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে গ্রেফতারের ভয়ে রাস্তার পাশে ট্রাক থামিয়ে দ্রুত পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ফেলে যাওয়া ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ১ কোটি ৭৬ লাখ ১৮ হাজার ১৬০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস, শাড়ি, হিমায়িত গরুর মাংস, শুঁটকি ও ট্রাক জব্দ করে। ওই অভিযান ছাড়াও ৫৫ বিজিবির অধীন চুনারুঘাট ও মাধবপুর উপজেলাধীন দুধপাতিল, রাজেন্দ্রপুর বিওপি এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন সিন্দুরখান ও গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবির নিয়মিত অভিযান চলাকালে চোরাকারবারিরা উপ¯ি’তি বুঝতে পেরে মালামাল ফেলে পালিয়ে যায়। এ সময় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামালসহ যানবাহন জব্দ হয়।
এসব মালামালের মধ্যে রয়েছে ১৫ কেজি ভারতীয় গাঁজা, গরু, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার ও মশার কয়েল এবং বাইসাইকেল। আটক মালামাল ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫১ হাজার ২৫০ টাকা। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত অভিযানে জব্দ করা দেশি-বিদেশি মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল এবং চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অভিযানের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রা করাই আমাদের অঙ্গীকার। বিজিবির ঊর্ধ্বতন দফতরের দিকনির্দেশনায় আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করে আসছি। এসব সাম্প্রতিক অভিযানগুলো ৫৫ বিজিবির চোরাচালান বিরোধী অভিযানের সার্থকতার প্রতিফলন। তিনি আরও বলেন, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি নিয়মিতভাবে এইসব দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে। উল্লেখ্য, চলতি জুন মাসের ২৮ তারিখ পর্যন্ত ৫৫ বিজিবির পরিচালিত অভিযানে মোট ৫ কোটি ৯ লাখ ৪১ হাজার ৫১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com