সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এবি ব্যাংকে সাড়ে তিন লাখ টাকার প্রতারণার শিকার হয়েছেন তপন আচার্র্য্য নামে এক বিকাশ ব্যবসায়ী। গতকাল বেলা ১১টা ৫০মিনিটের দিকে এবি ব্যাংকের দ্বিতীয় তলায় ম্যানেজারের রুমে প্রতারণার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানায় আরিফ নামে এক ব্যক্তি এবং ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন ব্যবসায়ী তপন আচার্য্য।
শহরের কোর্ট স্টেশন রোড এলাকার বাসিন্দা তপন আচার্য্য অভিযোগে উল্লেখ করেন, গত ২৮ জানুয়ারি জনৈক ব্যক্তি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তপন আচার্য্যরে সাথে যোগাযোগ করে নিজেকে এবি ব্যাংকের কর্মকর্তা বলে পরিচয় প্রদান করে। পরবর্তীতে গতকাল রবিবার সকাল আনুমানিক ১১:৪০ মিনিট হতে ১১:৫০ মিনিটের মধ্যে ওই ব্যক্তি এবি ব্যাংকে নিয়ে যায় এবং ব্যাংকের ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর ম্যানেজারের পাশের কক্ষে বসিয়ে ব্যাংকের স্টাফের মাধ্যমে চা-পানি খাওয়ানো হয়।
পরবর্তীতে আরিফ” নামে পরিচয়দানকারী প্রতারক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৭ (সাত) টি মোবাইল নাম্বার যথাক্রমে ০১৮৮৮১৭৩৩৯৯, ০১৬১৫-৫৮২৪৯৮, ০১৭১৭-৫৩৯১০৫, ০১৮৫৭-১৪৬০১৫, ০১৬৪৬-২৪১০২৮, ০১৭১৭-৫৩৯১০৪ নগদ: ০১৬১৫-৫৮২৪৯৮ প্রদান করে এবং এসব নাম্বারগুলোতে টাকা পাঠানোর জন্য বলে। তার কথামত তপন আচার্য্য এসব নাম্বারে মোট সাতে ৩ লাখ টাকা প্রেরণ করেন। টাকা প্রেরণ করার পর ওই ব্যক্তি ব্যাংকের নিচে কাউন্টার থেকে টাকা নিয়ে আসছেন বলে নিচে নামেন। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সে ফিরে না আসায় তপন আচার্য্য ব্যাংকের ম্যানেজারের নিকট বলেন। তখন ম্যানেজার প্রথমে বলেন যে তিনি হয়তো নিচে আছেন। পরবর্তীতে আরও অপেক্ষার পরও উক্ত ব্যক্তি না আসলে পুনরায় ম্যানেজারের সাথে যোগাযোগ করলে ম্যানেজার জানান যে, উক্ত ব্যক্তি ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন। ম্যানেজারের একথা শুনে তপন আচার্য্য বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছে।
এ ব্যাপারে এবি ব্যাংকের ম্যানেজার জিয়াউর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই লোককে আমি চিনিনা। সকালের দিকে ওই লোক (প্রতারক) ব্যাংকে এসে আমার সাথে দেখা করে জানায় যে- তার খালা এবং ছেলে আসবে এফডিআর করতে। কিছুক্ষণ পর লোকটি তাকে (তপনকে) আমার রুমে নিয়ে আসে এবং পরিচয় করিয়ে দেয়। একথা বলেই তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে আবারো ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com