রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

  • আপডেট টাইম সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের কুদালিয়া নদীর আনোয়ারখালী এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রশাসনের সামনে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, ফলে পরিবেশ ও বসতভিটা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, প্রতিদিন একাধিক ড্রেজার মেশিন ব্যবহার করে নদী থেকে বালু উত্তোলন করে ট্রলার ও ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে, যার মাধ্যমে অর্ধ কোটি টাকার অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী বলেন, “আমরা বহুবার প্রশাসনের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ দিয়েছি। কিন্তু এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। নদীর তীর ভাঙছে, ঘরবাড়ি ও ফসলি জমি ঝুঁকিতে পড়ছে।” স্থানীয় সচেতন মহলের মতে, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে ভাঙনের ঝুঁকি বাড়ছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com