বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ
আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পইল গ্রামের টেনু মিয়ার পুকুর পাড়ে মুক্তার ঝোপ থেকে ফাহিমা বেগম (২৫) নামে এক গৃহবধুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পইল উত্তরপাড়া গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী এড়ালিয়া গ্রামের মৃত মহরম আলীর কন্যা। ফাহিমার পিতার পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহিরের প্রচেষ্টায় শতভাগ বিদ্যুতায়ন হয়েছে হবিগঞ্জ সদর উপজেলায়। লাখাই উপজেলাও শতভাগ বিদ্যুতায়নের পথে। আজ সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলাসহ দেশের ২১টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিংয়ের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি বিস্তারিত
নবীগঞ্জ সংবাদদাতা ॥ রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ’’নিরাপদ সড়ক চাই’’ দাবীতে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণায় ঢাকা-সিলেট অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ করে দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়নের রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। কয়েক’শ শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তাদের দুই সহপাঠীর মৃত্যুর বিচার দাবি বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার আলিফ সোবহান চৌধুরী ডিগ্রী কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের জনৈক ছাত্রীকে হত্যার চেষ্টা কালে রছারাসহ তারই সহপাঠী আল আমিন মিয়া (১৯) নামের এক কলেজ ছাত্রকে আটক করা হয়েছে। গতকাল শনিবার বেলা দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামের বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে ভাগ্নের কোদালের আঘাতে মামা খুন হয়েছে। মামা-ভাগ্নে দুইজনই রাজমিস্ত্রি। এঘটনায় ঘাতক ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মামার নাম মালেক মিয়া (৩০)। তিনি সদর উপজেলার গোপায়া গ্রামের মৃত রঙ্গিলা মিয়ার ছেলে। ঘাতক ভাগ্নে ফরিদ একই উপজেলার নিতাইর চক গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ শহরতলীর বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মৌরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন সহাকারী শিক্ষককে শোকজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। গতকাল শনিবার সকাল ১০টায় তাদের বিদ্যালয়ে না পেয়ে এ শোকজ করা হয়। জানা যায়, মৌরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩জন নারী শিক্ষিকা প্রতিদিন সকাল সাড়ে ১০টা/১১টার দিকে বিদ্যালয়ে আসেন। আবার ৩টার আগেই বিদ্যালয় ত্যাগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়ার মাতা মোছাম্মৎ ফাতেমা বেগম গতকাল শনিবার ষ্ট্রোক জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭। তিনি স্বামী, ৪ পূত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার বাদ এশা চৌধুরীবাজার জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পৌর কাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী অপহরণের ১৩ দিন পরও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে দায়েরকৃত মামলায় হাজী সামছু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সে চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকার মৃত ইসাক মিয়ার পুত্র। গতকাল শনিবার সকালে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির এসআই রাজীব তাকে গ্রেফতার করেন। গতকালই বিস্তারিত
অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলায় ৬ বছরের শিশু ইতি হত্যার রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত দুই ঘন্টা শহরের দাউদনগর বাজারে এ মানববন্ধনের আয়োজন করে উপজেলাবাসী। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সৈয়দ তানভীর আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন-বিরামচর গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী বিস্তারিত
নবীগঞ্জ সংবাদদাতা ॥ রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় নবীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’ দাবীতে ক্যাম্পাসে আন্দোলনের প্রস্তুতিকালে ছাত্রলীগের বাধায় পন্ড হয়ে যায় তাদের আন্দোলন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে। কলেজ সূত্রে জানা যায়, ’’নিরাপদ সড়ক চাই’’ দাবীতে কলেজ ক্যাম্পাসে আন্দোলনের প্রস্তুতি নেয় শিক্ষার্থীরা। সে সময় নবীগঞ্জ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ মন্ত্রী শাহজাহান খনের পদত্যাগ, সড়কে খুন-ণৈরাজ্যের প্রতিবাদে এবং আন্দোলতরত শিক্ষার্থীদের নয় দফার প্রতি সমর্থন জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি হবিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৫টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্টে সংহতি সমাবেশ অনুষ্টিত হয়। জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, তেল-গ্যাস বন্দর রক্ষা বিস্তারিত
আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা নিরাপদ সড়কের দাবির আন্দোলন সমর্থন এবং মাদকের বিরুদ্ধে সোচ্ছার হবার শপথ নিয়েছেন। শনিবার সকালে কলেজ শ্রেনী কক্ষে সহস্রাধিক ছাত্র ছাত্রী এ শপথ নেন। কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন জানান, শনিবার সকালে কিছু শিক্ষার্থী নিরাপথ সড়ক আন্দোলন সমর্থন করে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেবার চেষ্টা করে। এ বিস্তারিত
আজিজুল ইসলাম সজীব ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যার প্রায় ১৪ বছর পর মামলার চার্জশীটভূক্ত পলাতক আসামী মহিবুর রহমান (৪৭)কে পুলিশ গ্রেফতার করেছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ গতকাল ভোর রাতে তাকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ হবিগঞ্জ সদর উপজেলার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রধান সড়ক। সড়কের স্টাফ কোয়ার্টার এলাকা থেকে চৌধুরী বাজার পর্যন্ত প্রতিটি মোড়ে দলবদ্ধভাবে কিশোর-তরুণ। কোন কোন মোড়ে তরুণীও ছিল। এরা সড়কের মধ্যখানে দাড়িয়ে যানবাহনের কাগজপত্র ও চালকের লাইসেন্স পরীক্ষা করছিল। সেই সাথে চলাচলরত যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে চলাচলের কাজ করছিল। এতে করে কোনরকম যানজট ছাড়াই সুশৃঙ্খলভাবে টমটমসসহ অন্যান্য যানবহানগুলো চলাচল করছিল। গতকাল বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com