সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে প্রাইমারী স্কুলের ৩ শিক্ষিকাকে শোকজ

  • আপডেট টাইম রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৫৪৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মৌরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন সহাকারী শিক্ষককে শোকজ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। গতকাল শনিবার সকাল ১০টায় তাদের বিদ্যালয়ে না পেয়ে এ শোকজ করা হয়।
জানা যায়, মৌরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩জন নারী শিক্ষিকা প্রতিদিন সকাল সাড়ে ১০টা/১১টার দিকে বিদ্যালয়ে আসেন। আবার ৩টার আগেই বিদ্যালয় ত্যাগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন, গতকাল শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ে গিয়ে দেখেন সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা, রোকসানা আক্তার ও রাফিয়া আক্তার বিদ্যালয়ে যাননি। এ জন্য তাদেরকে শোকজ করা হয়।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যেতির্ময় সরকার জানান, তারা সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে এসেছেন। চতুর্থ শ্রেনীর ছাত্রীর এক অভিবাবক জানান, ৩ জন শিক্ষিকা সাড়ে ১০টা ১১টার আগে স্কুলে আসেন না। আবার ৩টার আগেই স্কুল ছুটি দিয়ে চলে যান। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ জানান, আজ রোববার তাদের কারন দর্শানোর নেটিশ পাঠাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com