শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরতলীর ভাদৈ গ্রামে ভাগ্নের কোদালের আঘাতে মামা খুন

  • আপডেট টাইম রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৬২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ভাদৈ গ্রামের বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে ভাগ্নের কোদালের আঘাতে মামা খুন হয়েছে। মামা-ভাগ্নে দুইজনই রাজমিস্ত্রি। এঘটনায় ঘাতক ভাগ্নেকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মামার নাম মালেক মিয়া (৩০)। তিনি সদর উপজেলার গোপায়া গ্রামের মৃত রঙ্গিলা মিয়ার ছেলে। ঘাতক ভাগ্নে ফরিদ একই উপজেলার নিতাইর চক গ্রামের বাসিন্দা। গতকাল শনিবার বিকেলে হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামের আব্দুল কাইয়ুমের বাড়িতে কাজ করার সময় এ ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ভাদৈ গ্রামে আব্দুল কাইয়ুমের বাড়ির নির্মাণাধীন বাড়ীতে কাজ করার সময় মালেক ও তার ভাগ্নে ফরিদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরিদ তার হাতে থাকা কোদাল দিয়ে মামার মাথায় আঘাত করে। আঘাত পেয়ে মালেক মিয়া রক্তাক্ত অবস্থায় দৌড়ে ভাঙ্গাপুল সড়কে আসে। এমতাবস্থায় একজন টমটম চালক তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে আসেন। সাথে সাথে খবর পেয়ে মালেকের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত বলে ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাস জানান, প্রথমে বলা হয়েছিল ছাদ থেকে পড়ে মালেক মারা গেছেন। কিন্তু পরে জানানো হয় কোদালের আঘাতে তিনি মারা যান। তবে মাথায় কোদালের আঘাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
গোপায়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন জানান, মামা-ভাগ্নে মিলে ভাদৈ গ্রামের একটি বাড়িতে কাজ করার সময় ঝগড়া হয়। এ সময় ভাগ্নের কোদালের আঘাতে মামা খুন হয়। এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক বলেন, ফরিদ মিয়া এবং মালেক মিয়া রাজমিস্ত্রির কাজ করে। বিকেলে কাজ করার সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ফরিদের কোদালের আঘাতে মালেকের মৃত্যু হয়েছে এবং হত্যাকান্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ফরিদকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার কথা শিকার করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com