শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

দিনারপুরে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ৫ আগস্ট, ২০১৮
  • ৫৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ’’নিরাপদ সড়ক চাই’’ দাবীতে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগণায় ঢাকা-সিলেট অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ করে দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়নের রাগীব-রাবেয়া স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। কয়েক’শ শিক্ষার্থী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তাদের দুই সহপাঠীর মৃত্যুর বিচার দাবি করে বিভিন্ন স্লোগান ধরে। এসময় মহাসড়কে চলাচল করা মাইক্রোবাস, কার, পিকআপ ভ্যানসহ সকল যানবাহনের চালকদের লাইসেন্স খতিয়ে দেখে ক্ষুব্দ শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেয়া কামরান নামে এক শিক্ষার্থী জানায়, পরিবহনের সুশৃঙ্খল চলাচল চাই। ‘উল্টোপথে’ গণপরিবহনের দেখতে চাই না। এর সঠিক পদক্ষেপ নিলে এবং সরকারের নতুন সকল উদ্যোগের প্রজ্ঞাপন জারী হলেই আমরা ক্লাসে ফিরে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com