বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যাকান্ড ॥ পলাতক আসামী মহিবুর ১৪ বছর পর গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ৪ আগস্ট, ২০১৮
  • ৭৬৬ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যার প্রায় ১৪ বছর পর মামলার চার্জশীটভূক্ত পলাতক আসামী মহিবুর রহমান (৪৭)কে পুলিশ গ্রেফতার করেছে। হবিগঞ্জ সদর থানা পুলিশ গতকাল ভোর রাতে তাকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক ও এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশ হবিগঞ্জ সদর উপজেলার কাটাখালি গ্রামে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের রফিক মিয়ার পুত্র কিবরিয়া হত্যা মামলার পলাতক আসামী মহিবুর রহমানকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে। হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, মহিবুর রহমান দীর্ঘদিন ধরে মালয়েশিয়া অবস্থান করছিল। এর আগে একাধিকবার সে গোপনে দেশে এসে পুনরায় চলে যায়। সম্প্রতি সে দেশে আসে। এ খবর পেলে পুলিশ তাকে গ্রেফতারে তৎপরতা শুরু করে। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবারই আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মহিবুর রহমান কিবরিয়া হত্যা ও বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার চার্জশীটভূক্ত আসামী।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া, তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় হত্যা এবং বিস্ফোরক আইনে দু’টি মামলা দায়ের করা হয়। হত্যা মামলাটি সিলেট দ্রুত বিচার আদালতে বিচারাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com