মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ হিলস্থ বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবিদের সম্মান জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন, আলোচনা সভা ও শেষে সাংস্কৃতিক বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার এর সভাপতিত্বে উপজেলা হলরোমে অনুষ্টিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারী কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়া এ দিবসে কোন রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যানারে কোন প্রোগ্রাম পালিত হওয়ার খবর পাওয়া বিস্তারিত
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। সমাজ সেবা  কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ গরু চুরির মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সামছু মিয়া (৫২)কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সামছু মিয়া হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে হবিগঞ্জ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সামছু মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। সদর থানার এসআই মির্জা মাহমুদ বিষয়টি নিশ্চিত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ জেলার বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বুধবার রাত ৯টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মাঝে পরোয়ানাভুক্ত ৭ এবং নিয়মিত মামলার আসামি ৯ জন। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) নাজিম উদ্দিন এ তথ্য বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকার নিজস্ব অর্থায়নে এক সময়ের স্বপ্ন পদ্মাসেতু প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়াও দেশে সকল ক্ষেত্রেই উন্নয়ন কাজ পরিচালনা করে যাচ্ছে এ সরকার। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখছে জনগণের প্রদান করা ভ্যাট। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আতাউর রহমান সেলিমের মাতা মানিক বাহার এর দাফন সম্পন্ন হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় রিচি ঈদগাহ মাঠে প্রথম জানাজা এবং দুপুরে চৌধুরীবাজার জামে মসজিদে ২য় জানাজা ও চুনারুঘাট মুড়ারবন্দ মাজারে ৩য় জানাজা শেষে সেখানেই মরহুমার দাফন সম্পন্ন হয়। রিচিতে নামাজে জানাজায় অংশ নেন জেলা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৫শ কোটি টাকা মানহানী মামলা হয়েছে। বাংলাদেশ, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে কটূক্তি করার অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল বাদী হয়ে গতকাল বুধবার দুুপুরে হবিগঞ্জ মূখ্য বিচারিক হাকিম এর আদালতে এই মামলা দায়ের করেন। বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার গাজীগঞ্জ বাজারের অদূরে গাভীগাঁও সড়ক থেকে গাঁজাসহ সাইফুল ইসলাম (২৭) নামের এক পিকআপ চালককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে হবিগঞ্জ ডিবি’র ওসি শাহ্ আলমের নেতৃত্বে এসআই ইকবাল বাহারসহ একদল পুলিশ অভিযান বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি এম.এ মজিদ খান। গতকাল বুধবার বিকাল ৩ টায় বানিয়াচংয়ের মক্রমপুর ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। আওয়ামীলীগ সভাপতি সাজিদ আলী তালুকদারের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার শাহ আলমের পরিচালনায় হিয়লা উচ্চ বিদ্যালয় মাঠে হিয়ালা তিন মৌজা কতৃক আয়োজিত বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব স্মৃতি বিজড়িত ¯’ান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করেছেন হবিগঞ্জ-৩ আসনে (হবিগঞ্জ সদর ও লাখাই) বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ ও হবিগঞ্জ জেলা যুবলীগের সাবেক সভাপতি, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম। সেখানে বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি-পত্রিকার সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান। বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন ইস্যু করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৩০ নভেম্বর ওই পত্রিকায় ‘জেলা মুক্তিযোদ্ধা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সংঘবদ্ধ ডাকাতদলের ছুরিকাঘাতে ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই মাহবুব আলম ছাতিয়াইন গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত লাফু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত চান মিয়া (৩২) ও নাসিরনগর উপজেলার উরিয়ান গ্রামের মৃত অজিদ সরকারের ছেলে প্রসনজিত সরকার (৩৫) কে গ্রেফতার করেন। এ ঘটনায় বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মারা যাওয়ায় সভার সর্বসম্মতিক্রমে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজ্জাদকে সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজাম্মান হেলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত ৩০ অক্টোবর ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি হৃদয় আহমেদ রুহেল মারা যাওয়ায় উক্ত পদটি শূন্য হয়ে যায়। সভাপতি হৃদয় আহমেদ রুহেল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে বিদ্যুতের খুটি চাঁপায় শিশু নিহত হওয়ার ঘটনায় আটক ৫ জনকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে। যে ৫জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে তারা হলেন, চুনারুঘাট উপজেলার বড়জুম গ্রামের কাজল মিয়ার ছেলে নুর মিয়া (২৩), একই গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে নুর হোসেন (১৮), আব্দুস সালামের ছেলে জাবেদ আলী (১৮), লুলু মিয়ার বিস্তারিত
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন মিষ্টভাষী বক্তা, শাহ পরান জামে মসজিদ (ইউ.কে) এর সাবেক খতিব, মুকিমপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, হযরত শাহ জালাল হাফিজিয়া মাদ্রাসা ও কিন্ডার গার্ডেন এর প্রতিষ্টাতা ও বাতিলের বিরুদ্ধে বলিষ্ট কন্ঠস্বর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ যুক্তিবাদী স্বদেশে প্রত্যাবর্তন করেছেন। মা-মাটির টানে গত ৭ডিসেম্বর একটি ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশে ৮ ডিসেম্বর বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com