বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬০৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি এম.এ মজিদ খান।
গতকাল বুধবার বিকাল ৩ টায় বানিয়াচংয়ের মক্রমপুর ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। আওয়ামীলীগ সভাপতি সাজিদ আলী তালুকদারের সভাপতিত্বে আওয়ামীলীগ নেতা সাবেক মেম্বার শাহ আলমের পরিচালনায় হিয়লা উচ্চ বিদ্যালয় মাঠে হিয়ালা তিন মৌজা কতৃক আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমি একটি ভাঙ্গা ঘরের মধ্যে এমপি হয়েছিলাম। আমি প্রথম এমপি হয়ে দিশেহারা গিয়েছিলাম আমার নির্বাচনী এলাকা ভাটি এলাকা তেমন একটা রাস্তা ঘাট ছিল না অনুন্নত এলাকা ছিল আমার এলাকার যোগাযোগ ব্যবস্থা ছিল হেমন্ত পাও বর্ষাতে নাও যার সাক্ষী আপনারা।
আপনারা যেদিন ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছে, আমি সে দিন থেকে দিন রাত পরিশ্রম করে আপনাদের জীবন মান উন্নয়নে লক্ষ্যে কাজ করে অনুন্নত এলাকাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে এসেছি। আমি রাস্তা ঘাট ব্রিজ কালভার্ট করেছি। আপনাদের যোগাযোগের সুবিধার জন্য স্কুল কলেজ মাদ্রাসা নতুন নতুন ভবন করে দিয়েছি। যার ফলে পিছিয়ে থাকা শিক্ষাকে এগিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com