বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ৫৬৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মারা যাওয়ায় সভার সর্বসম্মতিক্রমে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজ্জাদকে সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজাম্মান হেলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত ৩০ অক্টোবর ২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি হৃদয় আহমেদ রুহেল মারা যাওয়ায় উক্ত পদটি শূন্য হয়ে যায়। সভাপতি হৃদয় আহমেদ রুহেল মারা যাওয়ার পর সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। সাংগঠনিক কার্যক্রম গতিশীল ফিরিয়ে আনার লক্ষ্যে সভায় সর্বসম্মতিক্রমে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজ্জাদকে সভাপতি ও যুগ্ম সাধারন সম্পাদক আক্তারুজামান হেলালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। গত ১১ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৪টায় ওয়ার্ড যুবলীগের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক ফজল আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ুন চৌধুরী। উপস্থিত ছিলেন পৌর যুবলীগের অন্যতম সদস্য দুলাল আহমেদ, দেওয়ান জাবেদ আহমেদ, পৌর যুবলীগের সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুবেল আহমেদ চৌধুরী। এছাড়াও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com