রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বিজয়ের প্রতিধ্বনি-পত্রিকার বিরুদ্ধে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের মানহানি মামলা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দৈনিক বিজয়ের প্রতিধ্বনি-পত্রিকার সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডঃ মোহাম্মদ আলী পাঠান।
বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে সমন ইস্যু করেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৩০ নভেম্বর ওই পত্রিকায় ‘জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ’ শিরোণামে একটি সচিত্র সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম জুয়েলের বরাত দিয়ে মোহাম্মদ আলী পাঠানের ছবিসহ মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রচার করা হয়। এতে বাদির মানহানি হয়।
মামলার বাদি বলেন, পত্রিকার সম্পাদক কোন রূপ যাচাই বাছাই না করে আব্দুর রহিম জুয়েলের যোগসাজশে উক্ত সংবাদ প্রকাশ করায় তার ৫ কোটি টাকার মানহানি হয়েছে। এ কারণে তিনি ৫০১/৫০২ ও ৩৪ ধারায় মামলা করেন। মামলার আসামীরা হল সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্সি আব্দুর রহিম জুয়েল, বিজয়ের প্রতিধ্বনি পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, সম্পাদক ও প্রকাশক আনিচ্ছুজ্জামান চৌধুরী রতন ও প্রতিষ্ঠাতা আনিসুর রহমান আদিল ও পত্রিকার উপদেষ্টা ডাঃ সিএম দিলওয়ার রানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com