রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে এসআই জিয়াকে ছুরিকাঘাত ॥ মামলা দায়ের সন্দেহভাজন ২ আসামী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সংঘবদ্ধ ডাকাতদলের ছুরিকাঘাতে ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে থানার এসআই মমিনুল ইসলাম ও এএসআই মাহবুব আলম ছাতিয়াইন গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত লাফু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত চান মিয়া (৩২) ও নাসিরনগর উপজেলার উরিয়ান গ্রামের মৃত অজিদ সরকারের ছেলে প্রসনজিত সরকার (৩৫) কে গ্রেফতার করেন। এ ঘটনায় ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহিম খলিল বাদী হয়ে অজ্ঞাত ১৭/১৮ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, সোমবার রাত পৌঁনে ১০টার দিকে ছাতিয়াইন রতনপুর সড়কের মধ্যবর্তী স্থানে ডাকাতদল রাস্তায় গাছ ফেলে ডাকাতি করছে। এমন সংবাদ পেয়ে তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন মোটর সাইকেল যোগে ঘটনাস্থলে গিয়ে তিনিও ডাকাতদলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তার পেটে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। গুরুত্বও আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পরে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। ইতোমধ্যে সন্দেহজনক দু’জন আসামীকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com