শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪
নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষ্যে নবীগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে শিরনী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল এর নেতৃত্বে বিকাল ৪টায় দলের অস্থায়ী কার্যালয়ে তারেক রহমানের দীর্ঘায়ূ কামনা করে দোয়া ও শিরনী বিতরণ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদল গতকাল নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে শ্রমিক নেতৃবৃন্দ নবীগঞ্জ পৌর এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে শ্রম-আইন অনুযায়ী সাপ্তাহিক বন্ধ কার্যক্রর করার জন্য অনুরোধ জানান। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রম-আইন অনুযায়ী সাপ্তাহিক বন্ধ কার্যকর করতে প্রশাসনিকভাবে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এ বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে শায়েস্তাগঞ্জ পৌর যুবদল। গতকাল সোমবার বিকালে শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রিপনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। পরে শায়েস্তাগঞ্জের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৬নং রাজিউড়া ইউনিয়নের হুরগাঁও-রাজিউড়া সড়কে বৃক্ষ রোপায়ন করা হয়েছে। গতকাল সকালে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এনামুল হক শেখ কামাল। বৃক্ষরোপন উদ্বোধনকালে ইউপি চেয়ারম্যান শেখ কামাল বলেন, সকলের প্রচেষ্ঠায় ৬নং রাজিউড়া ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। তিনি বলেন, রাজিউড়া ইউনিয়নকে সবুজয়াণ করতে পর্যায়ক্রমে বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা জাতীয় কৃষক পার্টির উদ্যোগে নবীগঞ্জ উপজেলা শাখোয়া বাজার জাতীয় কৃষক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা কৃষক পার্টি সদস্য আলহাজ্ব সামছুল আলম। পরিচালনা করেন জেলা জাতীয় কৃষক পার্টি সদস্য মোঃ দুরুধ মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা জাতীয় কৃষক পার্টির বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ নিষেধাজ্ঞা অমান্য করে বাল্য বিবাহ সম্পন্নকারীদের শাস্তির দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ন্যাশনাল চিল্ড্রেনস টাস্ক ফোর্স হবিগঞ্জ জেলা শাখা। গতকাল সোমবার ন্যাশনাল চিল্ড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) সভাপতি আমিনুল ইসলাম শাকিল, সাধারন সম্পাদক সৈয়দ মাহাদী, সহ সাধারন সম্পাদক সাদিয়া মুমিন চৌধুরী ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার মাহবুবুর রহমান হাসান জেলা প্রশাসক বরাবর বিস্তারিত
অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জে অবসরপ্রাপ্ত ওসি শাহ আকিল উদ্দিন (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের বাগুনীপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ এস.কিউ ওয়্যার এন্ড ক্যাবল কোম্পানীর হবিগঞ্জ শাখার উদ্বোধন হয়েছে। গতকাল বিকেলে হবিগঞ্জ টাউন মসিজদ রোডস্থ মহসিন শপিং সেন্টারের শাখাটির উদ্বোধন করেন যমুনা ইলেক্ট্রনিক্স এর প্রোপাইটার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। এ সময় কোম্পানীর জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল-মাসুম উপস্থিত ছিলেন। এছাড়া হবিগঞ্জ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী ও ইলেক্ট্রিশিয়ান উপস্থিত বিস্তারিত
চলাচলের রাস্তা বন্ধস্টাফ রিপোর্টার ॥ মাধবপুর বাজারে সড়ক ও জনপথের খালি জায়গা দখল করে অবৈধভাবে ঘর তৈরী করছেন দৌলদ খান মোল্লা নাম জনৈক ব্যক্তি। ফলে জনসাধারনের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। স্থানীয় প্রশাসন ঘরটি অপসারণের জন্য মৌখিকভাবে নির্দেশ দিলেও রহস্যজনক কারনে তা অপসারণ করা হচ্ছেনা। জানা যায়, পৌরসভার কৃষ্ণনগর গ্রামের দৌলত খাঁন মোল্লা বিস্তারিত
বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি লুন্ঠনের ঘটনায় জড়িত সন্দেহে মকসুদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মকসুদ আলী চুনারুঘাট উপজেলার কালাপুর গ্রামের জহুর আলীর ছেলে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, কৃষ্ণমূর্তি বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান জুয়েলকে স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোররাতে থানার এস.আই মমিনুল ইসলাম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জুয়েল নারায়নপুর গ্রামের আবু মিয়ার ছেলে। থানার অফিসার ইনচার্জ মোঃ মোকতাদির হোসেন জানান, নারায়নপুর গ্রামের মুখলেছুর রহমান জুয়েল’র স্ত্রী বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কালেক্টরেট ভবনের নিমতলা থেকে টমটম চুরির অভিযোগে নাইম আহমেদ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। সে শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের মৃত শহিদ উল্লার পুত্র। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে নাইম ওই এলাকা থেকে একটি টমটম চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল সোমবার বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বৃন্দাবন সরকারি কলেজ শাখার ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়। সকাল ১০ ঘটিকায় কলেজে শহীদ মিনার প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন জেলা উদীচীর সভাপতি মনিরুল ইসলাম বারেক। উদ্বোধনী শেষে র‌্যালী করে কলেজ প্রাঙ্গন প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গনে সমাপ্ত হয়। রুবেল মজুমদার এর সভাপতিত্বে ও দীপ্তি দিবা দাসের সঞ্চালনায় বক্তব্য বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামের বাবলু দাশের আয়োজনে গত রবিবার রাতে বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে শ্রীমদভাগবত গীতাপাঠ অনুষ্টিত হয়। এতে গীতাপাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক কৃষ্ণ কান্ত দাশ। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ও পৌরসভার প্যানেল বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রাবার বাগান এলাকা থেকে প্রায় ১ লাখ টাকা মূল্যের ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, গতকাল সোমবার ভোররাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল সিমান্ত ফাঁড়ির হাবিলদার আব্দুল সামাদের নেতৃত্বে বিজিবি টহলদল ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের ৭২ বোতল বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com