মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে সওজের জায়গা দখল করে ঘর তৈরী জনসাধারনের

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে

চলাচলের রাস্তা বন্ধস্টাফ রিপোর্টার ॥ মাধবপুর বাজারে সড়ক ও জনপথের খালি জায়গা দখল করে অবৈধভাবে ঘর তৈরী করছেন দৌলদ খান মোল্লা নাম জনৈক ব্যক্তি। ফলে জনসাধারনের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে উঠেছে। স্থানীয় প্রশাসন ঘরটি অপসারণের জন্য মৌখিকভাবে নির্দেশ দিলেও রহস্যজনক কারনে তা অপসারণ করা হচ্ছেনা।
জানা যায়, পৌরসভার কৃষ্ণনগর গ্রামের দৌলত খাঁন মোল্লা রাতের আধাঁরে ঢাকা-সিলেট মহাসড়ক মাধবপুর বাজারের পাশে সড়ক ও জনপথের খালি জায়গা দখল করে অবৈধভাবে ঘর তৈরী করেন। ফলে জনসাধারনের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) টিনা পাল অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন-তাকে ঘর অপসারণ করার জন্য বলা হয়েছে। যদি না সরায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সড়ক ও জনপথের এডি মোঃ হামিদুল ইসলাম জানান-বিষয়টি শুনেছি। দুয়েকদিনের মধ্যে তা অপসারণের জন্য নোটিশ দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com