রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে মূর্তি লুন্ঠনের ঘটনায় ডাকাত গ্রেফতার

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৪১৯ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি লুন্ঠনের ঘটনায় জড়িত সন্দেহে মকসুদ আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। মকসুদ আলী চুনারুঘাট উপজেলার কালাপুর গ্রামের জহুর আলীর ছেলে। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, কৃষ্ণমূর্তি লুন্ঠনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কামাইছড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রুপু কর এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার সুন্দরপুর বাজার থেকে সোমবার দুপুরে কুখ্যাত ডাকাত মকসুদ আলীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে চুনরুঘাট থানায় হত্যা মামলাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে। মূর্তি ছিনতাইয়ের ঘটনায় এ পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর সন্ধ্যায় বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের রাখাল শীলের বাড়িতে ১৫-২০ জনের একদল মুখোশধারী ছিনতাইকারী দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রবেশ করে পুরুষশূণ্য বাড়ির মহিলাদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে রক্ষিত কষ্টি পাথরের কৃষ্ণমূর্তি ছিনতাই করে নিয়ে যায়। এসময় মহিলারা ছিনতাইকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে শ্লীলতাহানীর স্বীকার হন। খবর পেয়ে থানা পুলিশ ওইদিন ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি খেলনা পিস্তল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।
এঘটনায় রাখাল শীল বাদী হয়ে অজ্ঞাত ১৫ জনকে আসামী করে পরদিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ও ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইল ফোনের কললিষ্টের সূত্র ধরে গত ১৪ নভেম্বর উপজেলার স্বস্থিপুর গ্রামের আহমদ আলী ও পূর্ব জয়পুর গ্রামের আব্দুল আউয়াল নামের দুইজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যানুযায়ী পুলিশ ১৫ নভেম্বর (মঙ্গলবার) রাতে উপজেলার পার্শ¦বর্তী চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com