বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর মেয়রের সাথে জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৫২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদল গতকাল নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে শ্রমিক নেতৃবৃন্দ নবীগঞ্জ পৌর এলাকার ব্যবসা প্রতিষ্ঠানে শ্রম-আইন অনুযায়ী সাপ্তাহিক বন্ধ কার্যক্রর করার জন্য অনুরোধ জানান। জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রম-আইন অনুযায়ী সাপ্তাহিক বন্ধ কার্যকর করতে প্রশাসনিকভাবে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার উপস্থিত ছিলেন। শ্রমিক নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যানকে না পেয়ে তার সিএ’র কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। শ্রমিক নেতৃবৃন্দ নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরীর সাথেও সৌজন্য সাক্ষাত করেন এবং নবীগঞ্জে সাপ্তাহিক বন্ধ কার্যকরের বিষয়ে মতবিনিময় করেন। পরে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে সেকেন্ড অফিসারের সাথে মতবিনিময় করেন। শ্রমিক নেতৃবৃন্দ সাক্ষাতকালে প্রত্যেকের কাছে স্মারকলিপি এবং সরকার ঘোষিত সাপ্তাহিক বন্ধের প্রজ্ঞাপন হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি নারায়ণ দাশ, সহ-সভাপতি প্রদবী বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ ছালেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিহির চক্রবর্তী, কার্যকরি সদস্য মোঃ উজ্জল খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com