মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

শায়েস্তাগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় ওসি আকিল উদ্দিনের দাফন সম্পন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬
  • ৪৭১ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ ॥ শায়েস্তাগঞ্জে অবসরপ্রাপ্ত ওসি শাহ আকিল উদ্দিন (৬০) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকালে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জের বাগুনীপাড়া গ্রামে নামাজে জানাজা শেষে পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ জানাজায় ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন।
রবিবার দিবাগত রাতে হবিগঞ্জ জেলা শহরের নিজ বাসায় তিনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে স্ত্রী, অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক জানান, অবসরপ্রাপ্ত পুলিশের ওসি শাহ আকিল উদ্দিনের মৃত দেহের উপর পুলিশ বিভাগের পতাকা দিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। তাছাড়া পুলিশ সুপারের পক্ষ থেকে ফুল দিয়ে সম্মান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com