বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ট্রেনের ধাক্কায় ভটভটি চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার গ্যাসফিল্ড রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। নিহত ভটভটি চালকের নাম সারাজ মিয়া। তিনি চুনারুঘাট উপজেলার ডেউয়াতলী গ্রামের ছিদ্দিক আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সারাজ মিয়া ভটভটি নিয়ে রেলক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত ট্রেনের সাথে ধাক্কা বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্কুলছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করেছে প্রশাসন। গতকাল শুক্রবার বিয়ের সব আয়োজন করা হয়েছিল। বাল্য বিয়ের শিকার ছাত্রীটি হচ্ছে, উপজেলার গকুলপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা ঝুমা আক্তার। সে স্থানীয় জগতপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বর ছিলেন একই স্কুলের শিক্ষক আবিদ আলীর বড় ভাই ছায়েদ মিয়া (৩৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজনের সহযোগীতায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে একটি চা স্টলে আকস্মিক আগুনের সূত্রপাত বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই দলের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। শুক্রবার জুম্মার আগ মুর্হুতে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে, ভাংচুর ও লুটপাট হয়। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দাল মিয়ার সাথে একই গ্রামের শালিমের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এ বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার সতং গ্রামে নির্বাচনী সহিংসতার জের ধরে দুই মেম্বারের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুত্রে জানা যায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার সতং গ্রামে আব্দুল কাইয়ুম ও আবু সায়েম প্রতিদ্বন্দ্বিতা করে গত ইউপি নির্বাচনে। এতে সায়েম জয়ী বিস্তারিত
প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহিরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ আনু মিয়া। গতকাল শুক্রবার দুপুরে সংসদ সদস্যের বাসভবনে এসে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সফর আলী, বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রওশন রেজা এম্পায়ারের বিক্রয় কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক মিলাদ মাহফিল। গতকাল শুক্রবার বাদ আছর হবিগঞ্জ শহরের টাউন হল রোডে প্রতিষ্ঠিত মাল্টিপারপাস বিল্ডিং ‘রওশন রেজা এমপায়ারে’ এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন ‘রওশন রেজা এমপায়ারের’ পরিচালক শাহ হাবিবুর রহমান বেলায়েত ও এসেনশিয়্যাল প্রপার্টিজ লিমিটেডের পরিচালক বিস্তারিত
এক্সপ্রেস রিপোর্ট ॥ আজ ১২ রমজান। হাদিস সূত্রে জানা যায়, আল্লাহর নবী হযরত দাউদ আলায়হিস সালামের নিকট যবুর নাজিল হয়েছিল মাহে রমজানের ১২ তারিখে। আল্লাহ জাল্লাশানুহু ইরশাদ করেন ঃ ওয়া আতায়না দাউদা যাবুরা- আর আমি দাউদকে দান করেছিলাম যবুর (সূরা নিসা ঃ আয়াত ঃ ১৬৩) হযরত দাউদ আলায়হিস সালামের সময়েও সিয়াম বিধান ছিল। হাদিস থেকে বিস্তারিত
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সম্প্রতি জাল টাকার নোটের ছড়াছড়ি আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে টং দোকানী এমনকি সাধারণ মানুষও জাল টাকার নোট নিয়ে বিপাকে পড়ছে। উপজেলা সদরসহ প্রত্যান্ত অঞ্চলের হাট বাজার, পেট্টোল পাম্প, এমনকি ব্যাংক গুলোতেও বিভিন্ন সময়ে জাল টাকার নোট ধরা পড়তে দেখা যায়। ১ হাজার, ৫শ এমনকি বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিয়ের ৭ মাসের মাথায় যৌতুকের বলি হয়েছে অন্তঃস্বত্ত্বা এক গৃহবধু। রেজিনা নামের ওই গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী। শুধু তাই নয়, হত্যাকান্ডকে “পানিতে ডুবে দুর্ঘটনা জনিত মুত্যু” বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করছে নিহতের শ্বশুরালয়ের লোকজন। বিয়ের মেহেদী হাত থেকে মুছতে না মুছতেই নববধু হত্যার এ নির্মম ঘটনায় গোটা উপজেলা বিস্তারিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া উত্তর জামে মসজিদের মেয়াদ উত্তীর্ন কমিটি গঠন এবং মসজিদের হিসাবের টাকা নিয়ে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পুর্বে মুসল্লি ও কমিটির ক্যাশিয়ারের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাইকপাড়া উত্তর মসজিদ কমিটির মেয়াদ উত্তীর্ণ। মুসল্লীদের দাবীর প্রেক্ষিতে গতকাল শুক্রবার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার ডুমগাঁও গ্রামে পৈত্রিক জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে মা ও ভাইকে মারধরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের মৃত নাজিম উদ্দিন দুই বিয়ে করেন। সম্প্রতি তিনি সম্পত্তি বন্ঠন না করেই মারা যান। এ নিয়ে দুই পক্ষের সন্তানদের মাঝে সম্পত্তি নিয়ে প্রায়ই বাকবিতন্ডা হয়। শুক্রবার বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সিএনজি ধাক্কায় টুনি আক্তার নামে ৭বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের মনিকা সিনেমা হলের কাছে এ দুঘর্টনাটি ঘটে। নিহত টুনি লাখাই উপজেলার ভাঙ্গালপাড়া এলাকার মোহাম্মদ আলীর কন্যা। তারা শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামের ভাড়াটিয়া হয়ে বসবাস করছেন। স্থানীয় সূত্র জানায়, টুনি তার মা-বাবার সাথে হবিগঞ্জ থেকে সিএনজিযোগে বিস্তারিত
ইংল্যান্ড প্রতিনিধি ॥ যুক্তরাজ্যে প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের বন্দুকের গুলি ও উপর্যুপরী ছুরিকাঘাতে নিহত হয়েছেন বৃটিশ লেবার পার্টির এক এমপি। ওয়েস্ট ইয়র্কশায়ারের ব্রিস্টলে একটি লাইব্রেরির কাছে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৪১ বছর বয়স্ক নারী সংসদ সদস্য জো কক্স কে তিনবার গুলি করা হয় এবং ছুরি দিয়ে আঘাত করা হয়। হামলার পর বিস্তারিত
স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং সদরের দরগাহ মহল্লা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের আলমগীরের সাথে শুকুর মিয়া বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শুকুর মিয়াসহ ২০/২৫ জন লোক দেশীয় অস্ত্র বিস্তারিত
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com