বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে সিএনজি ধাক্কায় শিশু নিহত

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৪৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে সিএনজি ধাক্কায় টুনি আক্তার নামে ৭বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ সড়কের মনিকা সিনেমা হলের কাছে এ দুঘর্টনাটি ঘটে। নিহত টুনি লাখাই উপজেলার ভাঙ্গালপাড়া এলাকার মোহাম্মদ আলীর কন্যা। তারা শায়েস্তাগঞ্জ দাউদনগর গ্রামের ভাড়াটিয়া হয়ে বসবাস করছেন। স্থানীয় সূত্র জানায়, টুনি তার মা-বাবার সাথে হবিগঞ্জ থেকে সিএনজিযোগে শায়েস্তাগঞ্জ ফিরছিল। বাড়ীর সামনে সিএনজি থেকে নামার সাথে সাথে হবিগঞ্জগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কালাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সিএনজি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com