বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মিলাদ মাহফিলের মধ্য দিয়ে রওশন রেজা এম্পায়ারের বিক্রয় কার্যক্রম শুরু

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৫৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের রওশন রেজা এম্পায়ারের বিক্রয় কার্যক্রম উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক মিলাদ মাহফিল। গতকাল শুক্রবার বাদ আছর হবিগঞ্জ শহরের টাউন হল রোডে প্রতিষ্ঠিত মাল্টিপারপাস বিল্ডিং ‘রওশন রেজা এমপায়ারে’ এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলের পূর্বে বক্তব্য রাখেন ‘রওশন রেজা এমপায়ারের’ পরিচালক শাহ হাবিবুর রহমান বেলায়েত ও এসেনশিয়্যাল প্রপার্টিজ লিমিটেডের পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন। মিলাদ মাহফিলে সকলের মঙ্গল ও ব্যবসায়িক সাফল্য কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। যৌথভাবে মোনাজাত পরিচালনা করেন মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী ও মাওলানা নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, মুফতি মোঃ আলমগীর হোসাইন, হাফেজ জাহির মিয়া, শাহ মোঃ আরজু, হাফেজ আবেদ আলী, শেখ মহিউদ্দিন আহমেদ প্রমুখ। এ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘রওশন রেজা এমপায়ার’ এর বিভিন্ন স্পেস বিক্রি ও বরাদ্দ দেয়ার কার্যক্রম শুরু হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com