বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের পাইকপাড়ায় মসজিদের কমিটি গঠন নিয়ে উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৫২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া উত্তর জামে মসজিদের মেয়াদ উত্তীর্ন কমিটি গঠন এবং মসজিদের হিসাবের টাকা নিয়ে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পুর্বে মুসল্লি ও কমিটির ক্যাশিয়ারের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাইকপাড়া উত্তর মসজিদ কমিটির মেয়াদ উত্তীর্ণ। মুসল্লীদের দাবীর প্রেক্ষিতে গতকাল শুক্রবার জুম্মার নামাজের আগে কমিটির সভাপতি সফিকুর রহমান চৌধুরী সফু নতুন কমিটি গঠন এবং মসজিদের আয় ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করেন। মুসল্লিগন এ নিয়ে আলোচনার এক পর্যায়ে ক্যাশিয়ার সাদিকুর রহমান শিশুর নিকট হিসাব দেখানোর দাবী করেন। এতে অপারকতা প্রকাশ করলে ক্যাশিয়ার ও মুসল্লিগনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষই পৃথক মিটিংয়ে বসেছেন বলে খবর পাওয়া গেছে। মুসল্লিগন দাবী করেছেন, ক্যাশিয়ার সাদিকুর রহমান শিশু মসজিদের টাকা আত্মসাত করার চেষ্টা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com