বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে বাল্য বিয়ে থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে রক্ষা

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্কুলছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করেছে প্রশাসন। গতকাল শুক্রবার বিয়ের সব আয়োজন করা হয়েছিল। বাল্য বিয়ের শিকার ছাত্রীটি হচ্ছে, উপজেলার গকুলপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা ঝুমা আক্তার। সে স্থানীয় জগতপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বর ছিলেন একই স্কুলের শিক্ষক আবিদ আলীর বড় ভাই ছায়েদ মিয়া (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই ছাত্রীর সাথে ছায়েদ মিয়ার বিয়ে ঠিক করা হয়। গতকাল ছিল বিয়ের দিন। উভয় পক্ষ সব আয়োজন সম্পন্ন করেছে। কনের বাড়িতে প্যান্ডেলসহ সব কিছু প্রস্তুত করা হয়েছিল। চলছিল বিয়ের ধুমধাম।
এদিকে বাল্য বিয়ের এখবর পৌছে বাহুবল উপজেলা প্রশাসনের কাছে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম প্রশাসনের লোকদের সাথে নিয়ে ওই বিয়ে বাড়িতে পৌঁছে বিয়ের আয়োজনের সব প্যান্ডেল ভেঙ্গে দিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, মেয়ের অভিভাবকদের কাছ থেকে ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে মুচলেকা আদায় করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com