বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে বিয়ের ৭ মাসের মাথায় অন্তঃস্বত্ত্বা গৃহবধুকে হত্যার অভিযোগ ॥ স্বামী গ্রেফতার ॥ শ্বাশুরী-ভাসুর ননদ আত্মগোপনে

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিয়ের ৭ মাসের মাথায় যৌতুকের বলি হয়েছে অন্তঃস্বত্ত্বা এক গৃহবধু। রেজিনা নামের ওই গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী। শুধু তাই নয়, হত্যাকান্ডকে “পানিতে ডুবে দুর্ঘটনা জনিত মুত্যু” বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করছে নিহতের শ্বশুরালয়ের লোকজন। বিয়ের মেহেদী হাত থেকে মুছতে না মুছতেই নববধু হত্যার এ নির্মম ঘটনায় গোটা উপজেলা জুড়ে শুরু হয়েছে তোলপাড়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় নিহতের স্বামী সৈয়দ মহিউদ্দিন ওরফে মইন উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
Deadeস্থানীয় সূত্র জানায়, গত প্রায় ৭ মাস পূর্বে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের পীরের গাঁও গ্রামের হাজী সৈয়দ আব্দুল হাই এর পুত্র সৈয়দ মহিউদ্দিন ওরফে মইন উদ্দিন (২৫) এর সাথে বিয়ে হয় বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বেতকান্দি প্রকাশিত কালাইনজুড়া গ্রামের মৃত সৈয়দ মকছুদ আলীর কন্যা সৈয়দা রেজিনা আক্তারের। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রেজিনার উপর নির্যাতন শুরু করে স্বামী মইন উদ্দিন ও তার পরিবারের লোকজন। রেজিনা পানিতে ডুবে মারা যাবার খবর প্রচার করে নিজেরাই লাশ পুকুর থেকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার, সুরুত হাল রিপোর্ট তৈরী এবং ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। ময়না তদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
এদিকে, নিহত রেজিনার ভাই সৈয়দ রনি আহমেদ বাদী হয়ে গতকাল শুক্রবার চুনারুঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রেজিনার স্বামী মইন উদ্দিন, ভাসুর বাবুল ও শহীদ, শ্বাশুরী রজব চান এবং ননদ শাহেনাকে আসামী করা হয়েছে। পুলিশ স্বামী মইন উদ্দিনকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে নিহত রেজিনার লাশের সুরুতহাল প্রতিবেদন প্রস্তুতকারী চুনারুঘাট থানার এসআই সেলিম বলেন, “মৃত দেহ দেখে মনে হয়নি পানিতে ডুবে মারা গেছে। সন্দেহ হচ্ছে ঘটনাটি অন্যকিছু। তবে ময়না তদন্ত প্রতিবেদন প্রকাশ হবার পর বিষয়টি সম্পর্কে অনেকটাই নিশ্চিত হওয়া যাবে”।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মলেন্দু চক্রবর্তী বলেন, “মামলার প্রেক্ষিতে নিহত রেজিনার স্বামী মইন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, “সুষ্টু তদন্তের স্বার্থে সন্দেহভাজন অনেককেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামীরা পালিয়ে গেলেও অভিযান অব্যাহত রয়েছে”।
মামলার বাদী নিহতের ভাই রনি আহমেদ জানান, রেজিনার জন্ম ভাটি এলাকার পল্লী গ্রামে। সে পানিতে ডুবে মারা যাবে বিষয়টি কেউই বিশ্বাস করবে না। তিনি জানান, ঘটনার কিছু সময় পূর্বেও মোবাইল ফোনে রেজিনার সাথে কথা হয়েছে তার। রেজিনা তখন তাকে কান্না জড়িত কন্ঠে জানিয়েছে “ওরা আমাকে মেরে ফেলবে, তোমরা তাড়াতাড়ি এসো”। এ সময় কথা শেষ হতে না হতেই অপর প্রান্তের কোন এক ব্যক্তি রেজিনার কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে বন্ধ করে দেয়। এর কিছুক্ষণ পর জানানো হয় পানিতে ডুবে রেজিনার মুত্যু সংবাদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com