বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মাধবপুরে জাল টাকা আতঙ্কে জনসাধারণ

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৫০২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সম্প্রতি জাল টাকার নোটের ছড়াছড়ি আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে টং দোকানী এমনকি সাধারণ মানুষও জাল টাকার নোট নিয়ে বিপাকে পড়ছে। উপজেলা সদরসহ প্রত্যান্ত অঞ্চলের হাট বাজার, পেট্টোল পাম্প, এমনকি ব্যাংক গুলোতেও বিভিন্ন সময়ে জাল টাকার নোট ধরা পড়তে দেখা যায়। ১ হাজার, ৫শ এমনকি ১শ টাকার জাল নোটের ছড়াছড়ি থাকলেও সর্বাধিক রয়েছে ১হাজার ও ৫শ টাকার চকচকে জাল নোট। রমজান ও ঈদকে সামনে রেখে ব্যাপক হারে অবৈধ জাল নোট ব্যবসীরা কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাল নোট হাতে পাওয়া ভুক্তভোগীরা আইনশৃংখলা বাহিনীর ভয়ে নিরবে তা নষ্ট করে ফেলছে। র‌্যাব ও পুলিশের হাতে বিপুল পরিমান জাল টাকার নোট নিয়ে একাধিক বার আটক হওয়া ব্যক্তিরাই অত্র এলাকায় একটি সিন্ডিকেট তৈরী করে আইনশৃংখলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে নির্বিঘেœ এ অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে সচেতন মহল ধারণা করছে। জাল টাকার ছড়াছড়ি প্রতিরোধের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান জাল নোটের বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com