বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নিজামপুর বাজারে অগ্নিকাণ্ড ৩টি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম শনিবার, ১৮ জুন, ২০১৬
  • ৯১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল শুক্রবার দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। স্থানীয় লোকজনের সহযোগীতায় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ হয়। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরের দিকে একটি চা স্টলে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে দুইটি চা স্টল ও একটি সবজির দোকান পুড়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। ফায়ার সার্ভিস ইনচার্জ জামাল উদ্দিন শাহীন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে তিনটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ ব্যাপারে সঠিক করে কিছুই বলতে পারেননি তিনি।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধ মিমাংসা করতে নিজামপুর গ্রামে সালিস বসে। সালিস চলাকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়। এ ঘটনার জের ধরেই অগ্নিকাণ্ডের সৃষ্টি হতে পারে বলে অনেকে মনে করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com